বিশাখাপত্তনমে শেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে সূর্যদের চাই ২১৬ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত শুরু করেও মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতায় বুধবার (২৮ জানুয়ারি) সিরিজের চতুর্থ ম্যাচে বড় রানের ইনিংস গড়তে পারল না নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে-টিম সেইফার্ট ও ড্যারিল মিচেল ছাড়া আর কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে মিচেল স্যান্টনারের দল।

টসে হেরে এদিন ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজ নিয়েই খেলতে শুরু করেন টিম সেইফার্ট। দলে ফেরা আর্শদীপ সিংহের প্রথম ওভারেই ১৪ রান নেন। দ্বিতীয় ওভারে বল করতে আসা হর্ষিত রানার বলে বিশাল ছক্কা হাঁকানোর পাশাপাশি চারও হাঁকিয়েছেন। প্রথম দিকে খানিকটা খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন কনওয়ে। ৮.১ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় কিউইরা। নবম ওভারে বল করতে এসে কনওয়েকে (২৩ বলে ৪২) ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। পরের ওভারে রাচিন রবীন্দ্রকে (২)ফিরিয়ে দেন যশপ্রীত বুমরাহ। এর পরে জুটি বেঁধে জোড়া ধাক্কা সামলানোর চেষ্টা চালান গ্লেন ফিলিপস ও সেইফার্ট। তবে সফল হননি। ১৩ তম ওভারে ৩৬ বলে ৬২ রান করে আর্শদীপ সিংহের বলে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম সেইফার্ট। খানিকবাদে ফিলিপসকে (২৪) ফেরান কুলদীপ যাদব।

পর পর উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় কিউই শিবির। নিয়মিত উইকেট পতন হতে থাকে। রবি বিশ্নোইয়ের বলে আউট হন চ্যাপম্যান (৯)। ১৭তম ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (১১)। শর্ট থার্ডম্যান থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙেন হার্দিক। আট নম্বরে নেমে চালিয়ে খেলার চেষ্টা চালান জাকাউরি ফোক্স। ১৮তম ওভারে আর্শদীপের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে করেন ৬ বলে ১৩ রান। ড্যারিল মিচেল মারমুখী মেজাজে ব্যাটিং করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে রান তোলে কিউইরা। মিচেল ৩৯ ও ম্যাট হেনরি ৬ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে আর্শদীপ সিংহ ৩৩ রানে ও কুলদীপ যাদব ৩৯ রানে ২টি করে উইকেট নেন।

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি