চলতি বছরের ‘একুশে পদক’ পাচ্ছেন ২৪ বিশিষ্টজন

পুরস্কার প্রাপকদের নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সমাজসেবা, ভাষা-সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ বিশিষ্টজনকে চলতি বছরের একুশে পদক দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পদক প্রাপকের তালিকায় রয়েছেন অভিনেতা আফজাল হোসেন, নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ, কবি কামাল চৌধুরী, অধ্যাপক গৌতমবুদ্ধ দাস। বেশ কয়েকজনকে মরণোত্তর সম্মান জানানো হচ্ছে।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ চালু করা হয়। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণেই চালু হয়েছিল ‘একুশে পদক’। পুরস্কার প্রাপকদের নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। পুরস্কার প্রাপকদের নাম ঘোষণার আগে তাঁদের সম্মতি নেওয়া হয়। বুধবারই চলতি বছরের পদক প্রাপকদের নাম ঘোষণার বিষয়ে সম্মতি নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

চলতি বছর ভাষা আন্দোলন বিভাগে দু’জন, মুক্তিযুদ্ধ বিভাগে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দু’জন, সমাজসেবায় দু’জন এবং গবেষণায় চারজন  একুশে পদক পাচ্ছেন। সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে একজন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

চলতি বছরের একুশে পদক প্রাপকরা হলেন-

ভাষা আন্দোলন

মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)

নৃত্য

জিনাত বরকতউল্লাহ

সঙ্গীত

নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু

অভিনয়

খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ

মুক্তিযুদ্ধ

অধ্যক্ষ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার

সাংবাদিকতা

এম এ মালেক

বিজ্ঞান ও প্রযুক্তি

আনোয়ার হোসেন

শিক্ষা

অধ্যাপক গৌতমবুদ্ধ দাশ

সমাজসেবা

এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথির

ভাষা ও সাহিত্য

কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ

গবেষণা

আবদুস সাত্তার মণ্ডল, এনামুল হক, শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদৌস

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের