অবসরের জল্পনায় জল, শুক্রের সকালে ইন্সটাগ্রামে ফিরেই স্বমহিমায় ‘কিং’ কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার গভীর রাত থেকেই আচমকা উত্তাল হয়ে উঠেছিল নেটদুনিয়া। ইনস্টাগ্রামে হঠাৎ করেই উধাও হয়ে যায় ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ভেরিফায়েড অ্যাকাউন্ট। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে জল্পনা তবে কি সোশ্যাল মিডিয়া থেকেও অবসর নিচ্ছেন ‘ কিং কোহলি ‘? ভাঙা মন নিয়ে ভক্তদের প্রশ্নে ভরে ওঠে একের পর এক পোস্ট, স্টোরি আর কমেন্ট।

কিন্তু সেই উদ্বেগ বেশি সময় স্থায়ী হয়নি। শুক্রবার ভোর হতেই স্বস্তির খবর! ফের সক্রিয় হয়ে ওঠে বিরাট কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল। পুরোনো ১০৪৪ টি পোস্ট আগের মতোই দেখা যায়। বহু বছর ধরে ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় বিরাটের এই অফিসিয়াল অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার সংখ্যা ২৭৪ মিলিয়ন। তাঁর প্রত্যাবর্তন যেন হাঁফ ছেড়ে বাঁচেন অনুরাগীরা।

আরও পড়ুন: ২,৬৫০ দিন বাদে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেন বাবর আজমরা

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে অ্যাকাউন্টটি অদৃশ্য হয়ে গিয়েছিল। যদিও এই বিষয়ে বিরাট কোহলি বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, যে সময় বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গায়েব হয়ে যায়, প্রায় একই সময়ে তাঁর দাদার ইনস্টাগ্রাম প্রোফাইলও প্ল্যাটফর্মে দেখা যাচ্ছিল না।

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বিরাটের অ্যাকাউন্ট ফের সচল হলেও তখনও পর্যন্ত নতুন কোন পোস্ট শেয়ার করা হয়নি। তবুও ‘কিং’-এর কামব্যাকে উচ্ছসিত নেটিজেনরা। বৃহস্পতিবার রাতে বিষয়টি সামনে আসতে অনেকেই রীতিমতো হতবাক হয়ে পড়েছিলেন। কারও কারও ক্ষোভ গিয়ে পড়েছিল অনুষ্কা শর্মার দিকেও। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, “বিরাট কোথায়?” সব জল্পনার অবসান ঘটিয়ে প্রিয় ‘চিকু’র ফিরে আসায় এখন শুধুই আনন্দ। নেট দুনিয়া জুড়ে ভেসে আসছে একটাই বার্তা, “ওয়েলকাম ব্যাক, কিং কোহলি!”

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের