টিআরপিতে চমক ‘চিরসখা’-র, শীর্ষাসন হারাল নাকি ‘পরশুরাম’?

সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল 'পরশুরাম।' দ্বিতীয় স্থান দখল করল 'পরিণীতা'। তৃতীয়স্থান দখল করেছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিসেবমতো বৃহস্পতিবারেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড (TRP) আসার দিন, কিন্তু চলতি সপ্তাহে সোমবার প্রজাতন্ত্র দিবস থাকায় একদিন পরে TRP এলো। শুক্রবার (৩০ জানুয়ারি) নির্দিষ্ট সময়ে চলে এলো টিআরপি। এবার এক সপ্তাহ ধরে কোন কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানা যাবে। তবে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও টিআরপিতে ব্যাপক রদবদল হয়েছে। মুলত TRP নিয়ে একটু চিন্তিত থাকেন নির্মাতা-কলাকূশলীরা সবাই। কারণ টিআরপির ওঠা-নামাতে নির্ধারিত হয় ধারাবাহিক গুলির আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে কোন ধারাবাহিক, সেটারও হিসেব হয় টিআরপিতে। এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক মাত্র কয়েকদিন রাজত্ব করেই বিদায় নিয়েছে, যার কারণ একটাই TRP-তে তাদের মানাঙ্ক ভাল নয়।

আবার এও হয়েছে যে, TRP-তে মান ভাল থাকায় অনেক ধারাবাহিক বছরের পর বছর ধরে চ্যানেলে রাজত্ব করেছে। এদিকে শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করে রয়েছে ‘পরশুরাম’। স্টার জলসার এই ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার পরিণীতাকে একেবারে বোল্ড আউট করে দিয়েছে। শুধু তাই নয়, কোনও নতুন ধারা বাহিককেও মুখ তুলে দাঁড়াতে দেয়নি। শুরু থেকেই টিআরপির শীর্ষাসনে রাজত্ব করছে পরশুরাম। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল ‘পরশুরাম।’ দ্বিতীয় স্থান দখল করল ‘পরিণীতা’। তৃতীয়স্থান দখল করেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। চতুর্থস্থানে রয়েছে, ‘রাঙামতী তীরন্দাজ’, ‘তারে ধরি ধরি মনে করি’। পঞ্চমস্থান দখল করল, ‘ও মোর দরদিয়া’।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘পরশুরাম’ প্রাপ্ত নম্বর ৬.৯ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘পরিণীতা’ প্রাপ্ত নম্বর ৬.৮
তৃতীয় স্থানে: ‘বিদ্যা ব্যানার্জি’ প্রাপ্ত নম্বর ৬.৫
চতুর্থ স্থানে: ‘রাঙামতী তীরন্দাজ’, ‘তারে ধরি ধরি মনে করি’ প্রাপ্ত নম্বর ৬.৩
পঞ্চম স্থানে: ‘ও মোর দরদিয়া’ প্রাপ্ত নম্বর ৬.২
ষষ্ঠ স্থানে: ‘আমাদের দাদামণি’, ‘জোয়ার ভাঁটা’ প্রাপ্ত নম্বর ৫.৭
সপ্তম স্থানে: ‘চিরদিনই তুমি যে আমার’ প্রাপ্ত নম্বর ৫.৬
অষ্টম স্থানে: ‘চিরসখা’ প্রাপ্ত নম্বর ৫.৪
নবম স্থানে: ‘লক্ষ্মী ঝাঁপি’ প্রাপ্ত নম্বর ৫.২
দশম স্থানে: ‘তুই আমার হিরো’ প্রাপ্ত নম্বর ৪.৯

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া