করোনার বেপরোয়া সংক্রমণের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বিধি-নিষেধ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত বিধি-নিষেধ জারি থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনাভাইরাসের তাণ্ডব নিয়ন্ত্রণে না আসায় বিধি-নিষেধের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বাড়ানো হলো। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত বিধি-নিষেধ জারি থাকবে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই দেশে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। ফলে গত ১৩ জানুয়ারি থেকে দেশে ১১ দফা বিধি-নিষেধ জারি করা হয়। কিন্তু সেই বিধি-নিষেধেও কোনও লাভ হয়নি। গত কয়েকদিন ধরে চোখ রাঙিয়ে চলছে মারণ ভাইরাসের সংক্রমণ। দৈনিক সংক্রমণ ১২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। টানা তিনদিন দৈনিক মৃত্যুও ৩০-এর গণ্ডি টপকে গিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি বিধি-নিষেধ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি সমিতি দেশে আরও অন্তত ১৫ দিন বিধি-নিষেধ জারি রাখার সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনেই এদিন বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে।

মন্ত্রি পরিষদের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ জানুয়ারি যে বিধি-নিষেধ জারি করা হয়েছিল, তা আগের মতোই চালু থাকবে। পাশাপাশি এখন থেকে প্রকাশ্যস্থান কিংবা ইনডোরে হোক সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত হতে পারবেন না। যাঁরা অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁদের অবশ্যই করোনা টিকার শংসাপত্র কিংবা ২৪ ঘন্টা আগে করানো পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। পাশাপাশি সমস্ত স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের