‘ব্যর্থ’ বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্দরকলহ এবার প্রকাশ্যে। স্থানীয় তৃণমূল বিধায়ক গৌতম পালের নাম উল্লেখ না করেই বিভিন্ন জায়গায় টাঙানো একাধিক ব্যানার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ব্যানার গুলিতে লেখা, ” জনগণের রায় মানতে হবে, ব্যর্থ বিধায়ককে যেতে হবে।” মঙ্গলবার সকাল থেকেই করণদিঘী শহর ব্লকের নানা প্রান্তে এই ব্যানার নজরে আসে।

ঘটনার তাৎপর্য আরও বেড়েছে ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং জেলা যুব সভাপতি কৌশিক গুণের ছবি ব্যবহারের ফলে। করণদিঘী শহরের পাশাপাশি টুঙ্গিদিঘি, বোতলবাড়ি, দোমোহনা, রসাখোয়া, ভূলকি-সহ একাধিক এলাকাতেও একই ধরণের ব্যানার দেখা গিয়েছে।

আরও পড়ুন: যাদবপুরের ইসি-তে বড় রদবদল, সদস্যপদ খোয়ালেন মনোজিৎ, বাড়ছে জল্পনা

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই ঘটনা নেপথ্যে তৃণমূলেরই গোষ্ঠী রয়েছে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই বিধায়কের ভূমিকা নিয়ে ক্ষোভ জমছিল। উন্নয়নের গতি মন্ত্র এলাকার সমস্যা সমাধানে উদ্যোগের অভাব এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ না থাকার অভিযোগ সামনে এসেছে। সেই অসন্তোষেই এবার ব্যানারের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

এই ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সেফাত আলির নাম জড়িয়েছে। তিনি বলেন, করণদিঘির জন্য এমন একজন প্রার্থী দরকার যিনি সৎ এবং এলাকার ভূমিপুত্র, এই দাবিতেই ব্যানার লাগানো হয়েছে। যদিও ব্লক তৃণমূল সভাপতি সুভাষ সিনহা অভিযোগ করেছেন, সেফাত আলির বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তিনি ইচ্ছাকৃতভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। বিষয়টি জেলা সভাপতিকে জানানো হয়েছে এবং প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিধায় গৌতম পাল কোন প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই এবার দলের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে এবং করণদিঘিতে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI