যাদবপুরের ইসি-তে বড় রদবদল, সদস্যপদ খোয়ালেন মনোজিৎ, বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এগজিকিউটিভ কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হল সরকারি মনোনীত প্রতিনিধি মনোজিৎ মন্ডলকে। চার বছরের জন্য উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি হিসেবে তাতে ইসিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সেই মেয়াদের আড়াই বছর কাটতে না কাটতেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে তাকে অপসারণ করল সংসদ। মনোজিৎ-এর পরিবর্তে নতুন সরকারি নমিনি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও কল্যাণী বিশ্ববিদ্যালয় অধ্যাপক গৌতম পালকে।

এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মহলে শুরু হয়েছে জল্পনা ও বিতর্ক। কারণ কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে মনোজিৎ মন্ডলের একটি কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এই অডিওতে শিক্ষামন্ত্রী ও রাজ্য সরকারকে নিয়ে একাধিক ও আপত্তিকর মন্তব্য শোনা গিয়েছে বলে দাবি ওঠে। তবে এখনও পর্যন্ত ওই অডিওর সত্যতা নিশ্চিত করেনি ‘এই মুহূর্তে’। উপাচার্য রঞ্জিত ভট্টাচার্য অবশ্য পুরো বিষয়টিকে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বলে দাবি করে থানায় লিখিত অভিযোগ ও দায়ের করেছেন।

আরও পড়ুন: ‘ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন’, দলীয় কর্মীদের নিদান অর্জুনের

বিশ্ববিদ্যালয়ের একাংশের ধারণা, এই অডিও বিতর্কের জেরে মনোজিৎ মন্ডলের উপর প্রশাসনিক কোপ নেমেছে। যদিও বিষয়টি নিয়ে সরকারি ভাবে কোন স্পস্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। নিজেও এই সিদ্ধান্তে বিস্মিত। মনোজিৎ মণ্ডল জানান, অডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তাঁর অপসারণ নিয়ে গুঞ্জন চলছিল। তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছিলেন বলেও দাবি করেন। তবে কেন তাঁকে ইসি থেকে সরানো হল, সেই বিষয়ে কোনও যুক্তিসঙ্গত কারণ তাঁকে জানানো হয়নি বলে অভিযোগ তাঁর।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড