অমিত শাহকে ‘ঘুষপেটিয়া ‘ ইস্যুতে অমর্ত্য সেন ও ঝুলন গোস্বামীদের নাম উল্লেখ করে অভিষেক জবাব চাইলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরে শুনানি নিয়ে মানুষের হয়রানি শেষ নেই। নোবেল জয়ী অমর্ত্য সেন, ক্রিকেটার মোঃ সামি, দীপক অধিকারী সকলকেই শুনানির নোটিশ পাঠানো হয়েছে। ঝুলন গোস্বামীকে নোটিশ পাঠানো হয়। এই নামগুলি উল্লেখ করে শনিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বঙ্গ সফরে আসা অমিত শাহকে তার প্রশ্ন? মুখে শুধুই ঘুষপেটিয়া ।আর ঘুষপেটিয়ার নমুনা কি অমর্ত্য সেন, মোহাম্মদ সামি, দীপক অধিকারী ঝুলন গোস্বামীরা?

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Sha) আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রশ্নে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন প্রতিবার নির্বাচনের আগে ডেলি প্যাসেঞ্জারি করেন বিজেপি নেতা-মন্ত্রীরা। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি বলেছিল পশ্চিমবঙ্গ থেকে সব থেকে ভালো ফলাফল হবে। নির্বাচন শেষ হওয়ার পর এক্সিট পোল বিজেপি কত আসন পাবে তা বলে দিয়েছিল। কিন্তু যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল তখন দেখা গেছিল সব উল্টে গেছে। যতই বিজেপি নেতারা চেষ্টা করুক না কেন বাংলায় ভোট বাক্সে দখল তারা নিতে পারবে না। বাংলার জন্য কি কি উন্নয়ন বিজেপি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী(HM) এবং প্রধানমন্ত্রী(PM) যখন আসছেন তখন তারা সেই রিপোর্ট কার্ড নিয়ে কেন বঙ্গে পা রাখছেন না এ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। বাংলার জন্য কি কি উন্নয়নের কাজ বিজেপি করেছে ?কটা ঘর তৈরি করে দিয়েছে কোন কোন গ্রামের রাস্তা হয়েছে? জল মিশনে কত টাকা অনুমোদন করেছে? এগুলো রিপোর্ট কার্ড প্রকাশ করে বিজেপি বাংলার মানুষকে জানাক এই দাবি তোলেন অভিষেক।

বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথা উল্লেখ করে অভিষেক বলেন ,ওই দলের সাংসদ বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে সীমান্ত তুলে দেবে। যদি এটি সঠিক হয় তাহলে বিজেপি সেটি জানাক। হয় জগন্নাথ সরকার ঠিক না হলে অমিত শাহ অনুপ্রবেশকারীদের নিয়ে যা বলছেন সেটা ঠিক। কোনটা ঠিক সেটা বিজেপি জানাক। আর যদি বিজেপি সংসদ জগন্নাথ সরকার ভুল বলে থাকেন তাহলে দল তাকে শোকজ কেন করেননি তাও জানাক। অনুপ্রবেশকারী প্রশ্ন তুলে দীপক অধিকারী, অমর্ত্য সেন ,ঝুলন গোস্বামীদের নোটিশ ধরানো কে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, তাহলে গোয়ায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে নরেন্দ্র মোদি দায়ী। ইন্দোরে পানীয় জল খেয়ে যে ২৫ জন মারা গেছে সেই ঘটনায় নরেন্দ্র মোদী দায়ী বলে প্রশ্ন তোলেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি