ফিরহাদের প্রাক্তন জামাই যোগ দিলেন হুমায়ুন কবীরের দলে

Share:

নিজস্ব প্রতিনিধি ,ভরতপুর: মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় চমক দিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার(Iyasin Haydar) যোগ দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের(Humayun Kabir) দলে। এই দলবদলকে কেন্দ্র করে বর্তমানে জেলায় নতুন রাজনৈতিক ইনিংস শুরু। মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের হাত ধরলেন ইয়াসিন।রাজ্যের রাজনীতিতে ফের বড়সড় রদবদল। তবে এবার কোনও বিরোধী শিবিরে নয়, বরং দলের অন্দরের সমীকরণেই নাটকীয় মোড় নিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার। শনিবার মুর্শিদাবাদে এসে ভরতপুরের প্রভাবশালী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামী হিসেবে তাঁর হাত ধরলেন ইয়াসিন।

দীর্ঘদিন ধরেই ইয়াসিন হায়দারের গতিবিধি নিয়ে জল্পনা ছিল। তবে সরাসরি হুমায়ুন কবীরের হাত ধরায় অনেকেই বিস্মিত। ভরতপুরের বিধায়ক(MLA Bharatpur) হুমায়ুন কবীর বরাবরই নিজের সোজাসুজি বক্তব্যের জন্য পরিচিত মুখ এবং মাঝেমধ্যেই তাঁকে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। তাঁর এই “বিদ্রোহী” মেজাজের সঙ্গে ইয়াসিনের যোগ দেওয়া নতুন এক সমীকরণের জন্ম দিল।কী বলছেন ইয়াসিন ও হুমায়ুন কবীর?দলবদল প্রসঙ্গে ইয়াসিন হায়দার জানান, মুর্শিদাবাদের মানুষের জন্য কাজ করতেই তিনি এখানে এসেছেন। হুমায়ুন কবীরের নেতৃত্ব এবং তাঁর লড়াইয়ের মানসিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে, বিধায়ক হুমায়ুন কবীর ইয়াসিনকে পাশে বসিয়ে বলেন, “যোগ্য ব্যক্তিদের সঠিক সম্মান দেওয়া প্রয়োজন। ইয়াসিনের যোগদানে আমাদের শক্তি বাড়বে।”

ফিরহাদ হাকিম তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন। তাঁর নিজের পরিবারের সদস্যের এইভাবে মুর্শিদাবাদের এক ‘বিক্ষুব্ধ’ বিধায়কের শিবিরে যোগ দেওয়া দলের অভ্যন্তরীণ ভারসাম্যে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।এই ঘটনা কি কেবলই মুর্শিদাবাদ কেন্দ্রিক উন্নয়নমূলক পদক্ষেপ, নাকি এর পিছনে বড় কোনও রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে,তা নিয়ে ইতিমধ্য়েই চর্চা শুরু হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। শনিবার তৃণমূল ছেড়ে Jup পার্টিতে যোগ দিলেন হুমায়ূন পুত্র গোলাম নবী আজাদও। ফিরহাদের প্রাক্তন জামাই বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবেন। সকলের সঙ্গে থেকে তিনি উন্নয়নের পক্ষে কাজ করবেন। হুমায়ুন কবীরের স্বপ্নকে সার্থক করতে তিনি দলে যোগ দিলেন। সকলের আশীর্বাদ তিনি চান। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত প্রতিনিধিরা শনিবার হুমায়ুন কবীরের দলে যোগ দেন।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই