তিরুঅনন্তপুরমে ঈশান-সূর্য ঝড়ে উড়ে গেল কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতল ভারত। ইশান সূর্যের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বাধিক রান করে ভারত। তিরুঅনন্তপুরমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল ভারত। নিউ জ়িল্যান্ডের সামনে ২৭২ রানের লক্ষ্য দেয় সূর্যরা। সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। লড়াই করেও ভারতের রানের পাহাড়ের কাছে মাথা নোয়াতে বাধ্য হল কিউইরা।  ৪৬ রানে সিরিজ জিতে নিল ভারত।  ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে ২২৫ রানে  রানে সব উইকেট হারিয়ে থামতে হল মিচেল স্যান্টনারদের।  

প্রথম ওভারেই রানের বন্যা বইয়ে দিতে শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে প্রথম ওভারেই প্রথম উইকেট হারায় কিউইরা। এক ওভারে ১৭ রান করলেও ওই ওভারের শেষ বলে টিম সেইফার্টকে ৫ রানে আউট করেন অর্শদীপ। চালিয়ে খেলছিলেন কেকেআরের অ্যালেন। তবে তাকে আউট  করেন অক্ষর। ৩৮ বলে ৮০ রান করে আউট  হন অ্যালেন।  অ্যালেনের পর গ্লেন ফিলিপ্সকেও ৭ রানে আউট করেন অক্ষর।  ১৭ বলে ৩০ রান করে অর্শদীপের বলে আউট হন রাচিন।  তারপরেই শূন্য রানে অর্শদীপ আউট করেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে। বেভন জেকবসকে ৭ রানে বোল্ড  করেন বরুণ চক্রবর্তী। একই ওভারে কাইল জেমিসন ও ড্য়ারিল মিচেলকে আউট  করেন অর্শদীপ। এই ম্যাচে  অর্শদীপ একাই নিয়েছেন ৫ উইকেট।  ইনিংসের শেষ ওভারে শেষ উইকেট  নেন রিঙ্কু সিংহ। 

প্রথম একাদশে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালায় ভারতের তরুণ ব্যাটার ঈশান কিশন। তাঁর ঝোড়ো শতরান আর অধিনায়ক সূর্যকুমার যাদবের বিধ্বংসী ৬৩ রানের দৌলতে শনিবার (৩১ জানুয়ারি) পঞ্চম তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে ভারত। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে সূর্যবাহিনী।এদিন তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্য যাদব। আগের ম্যাচের প্রথম একাদশে তিন বদল ঘটিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সিংহাসনে থাকা অভিষেক শর্মা। কিউই বোলার জ্যাকব ডাফি-কাইল জেমিসনদের পিটিয়ে ছাতু করেন। যদিও অন্য ওপেনার সঞ্জু স্যামসন ফের ব্যর্থ হন। তৃতীয় ওভারে লকি ফার্গুসনের বলে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ছয় বলে করে যান মাত্র ৫ রান। আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে পঞ্চম ওভারে লকি ফার্গুসনের বলে ফিরে যান অভিষেক (১৬ বলে ৩০)।

অভিষেক ফেরার পরে চার নম্বরে ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ঈশান কিশন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দুজনে মারমুখী মেজাজে খেলে ১০ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। প্রথম একাদশে ফিরে আবার রানে ঈশান। কিউই বোলার ইশ সোধির তৃতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন প্রথম একাদশে ফেরা ঈশান। ওই ওভারে চারটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়ে ২৮ রান নেন তিনি। উল্টোপ্রান্তে থাকা সূর্য ১৩তম ওভারে লকি ফার্গুসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে টি টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করেন। আর ওই মাইলফলক স্পর্শের পরে বেপরোয়া হয়ে ওঠেন। ২৬ বলে অর্ধশতরান করেন তিনি। এ নিয়ে চলতি সিরিজে তৃতীয় অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৩ রান করে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের শিকার হয়ে সাজঘরে ফেরেন সূর্য।

পাঁচ নম্বরে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেন হার্দিক পাণ্ড্য। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ঈশান ও হার্দিক দলকে ২০০ রানের গণ্ডি টপকে দেন। জোড়া ছক্কা হাঁকিয়ে ৯০ রান থেকে শতরানের গণ্ডিতে পৌঁছে যান ঈশান। তাঁর শতরান এসেছে মাত্র ৪১ বলে। টি টোয়েন্টিতে এটিতে তাঁর প্রথম শতরান। শেষ পর্যন্ত ১৮তম ওভারে ঈশানকে থামান জ্যাকব ডাফি। ৪২ বলে ছয়টি চার ও দশটি ছক্কার সাহায্যে ১০৩ রান করে সাজঘরে ফেরেন ভারতের তরুণ ব্যাটার।

ঈশান ফেরার পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন হার্দিক পাণ্ড্য। শেষ ওভারে কাইল জেমিসনের প্রথম বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলেও বড় শট খেলতে গিয়ে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে ভারতের ইনিংস। রিঙ্কু সিংহ ৮ ও শিবম দুবে ৭ রানে অপরাজিত থেকে যান।

 

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি-সহ ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

ফিরল লর্ডসের স্মৃতি, প্রকাশ্যে ‘দাদা’র ফার্স্ট লুক, জন্মদিনে ‘বিগ সারপ্রাইজ’ সৌরভের

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?