টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিস যাওয়ার তাড়া, আর স্টেশনে কাউন্টারের সেই অন্তহীন লম্বা লাইন! মেট্রো যাত্রীদের এই নিত্যদিনের যন্ত্রণার দিন এবার শেষ হতে চলেছে। প্রযুক্তির ছোঁয়ায় এক ধাক্কায় বদলে যাচ্ছে মেট্রো সফরের চেনা ছবি। মেট্রোরেল কর্তৃপক্ষ নিয়ে এলো এমন এক ‘বিগ আপডেট’ যেখানে ব্যস্ত সময়ে আপনাকে আর টোকেন বা স্মার্ট কার্ড রিচার্জ এর জন্য ঘুড়ির কাটার সঙ্গে লড়াই করতে হবে না। মেট্রোর এই মেগা পরিকল্পনা নিয়ে হইচই পড়ে গিয়েছে সর্বত্র।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে টোকেন ব্যবস্থা তুলে দিয়ে কিউআর (QR) কোড ভিত্তিক কাগজের টিকিট চালু হলেও, তাতে রিটার্ন যাত্রার সুবিধা না থাকায় যাত্রীদের অসুবিধা থেকেই গিয়েছিল। অবশেষে সেই দীর্ঘদিনের দাবি পূরণ হল। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে কিউআর কোড কাগজের টিকিটেই আবার চালু হল রিটার্ন বা আপ-ডাউন যাত্রার সুবিধা।

আরও পড়ুন: এবার সরাসরি তারকেশ্বরের ট্রেন পাবেন বর্ধমান ও বাঁকুড়াবাসী, নতুন লাইনের প্রস্তাব রেলে

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এবার যাত্রীরা টিকিট কাউন্টার থেকেই একবারে যাতায়াতের টিকিট কিনতে পারবেন। স্টেশনে ঢোকার সময় এন্ট্রি গেটে কিউআর কোড স্ক্যান করে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। ফেরার সময় আর কাউন্টারে দাঁড়ানোর দরকার নেই। আগের সেই একই টিকিট ব্যবহার করে এন্ট্রি গেটে স্ক্যান করলেই ফের মেট্রোয় ওঠা যাবে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতা মেট্রো তীব্র কর্মী সংকটে ভুগছে। পর্যাপ্ত কর্মী না থাকায় বহু স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছিল, ব্যস্ত সময়ে ট্রেন মিস হওয়ার ঘটনাও ঘটেছিল। রিটার্ন টিকিট চালু হওয়ায় এক দিনে দু বার কাউন্টারে যেতে হবে না, এতে কাউন্টারের ওপর চাপ প্রায় ৩০ শতাংশ কমবে বলে আশা। আরও একটি বড় সমস্যা ছিল খুচরোর অভাব। ২৫,৩৫ বা ৪৫ টাকার ভাড়ায় প্রায়ই যাত্রী ও কর্মীদের মধ্যে বচসা হতো। এবার একসঙ্গে আপ-ডাউন টিকিট কাটলে ভাড়ার অঙ্ক গোল সংখ্যায় হওয়ায় সম্ভাবনা বাড়বে, ফলে খুচরোর ঝামেলাও কমবে।

বর্তমানে কাজের দিনে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড টিকিট ব্যবহার করেন। বিশেষ করে পর্যটক, অনিয়মিত যাত্রী ও বয়স্কদের জন্য এই ব্যবস্থা বড় স্বস্তি। দীর্ঘ ১৫ বছর পর পুরোনো রিটার্ন টিকিট প্রথা আধুনিক কিউআর প্রযুক্তিতে ফিরে আসায় শহরবাসী খুশি। এই সিদ্ধান্ত যাত্রী স্বাচ্ছন্দ্যর পাশাপাশি মেট্রোর কর্মী সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা নেবে।

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক