বাঙালিদের হেনস্থায় নখ–দাঁত বের করে নামল শাহের দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলা দখল করতে চায় বিজেপি। তাই নির্বাচন এলেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে যায় বিজেপি নেতা–মন্ত্রীদের। এমনকী বাংলার মনীষীদের নাম শোনা যায় তাঁদের মুখে। তাঁদের নীতি, আদর্শ মেনে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন ফেরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতা, মন্ত্রীরা। সেখানে বারবার দেখা গিয়েছে বাংলার প্রতি বঞ্চনা। পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ থেকে প্রাণ নিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে। তারপরও থামল না বাঙালি বিদ্বেষ। বঙ্গভবনে ঢুকে আজ, সোমবার দাঁত–নখ বের করে হেনস্থা করা হল সেই বাঙালিদেরই। যার জন্য ছুটে যেতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিকে কিছুদিন আগেও দেখা গিয়েছিল, দিল্লিতে পরিযায়ী শ্রমিকের উপর আক্রমণ নেমে এসেছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, কোভিডের সময় যখন বাংলার পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়িতে ফিরছিলেন তখনও নিষ্ঠুর, নির্মম ব্যবহার করা হয়েছিল তাঁদের সঙ্গে বলে অভিযোগ। এবার খোদ বঙ্গভবনে থাকা এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যদের এবং জীবিত অথচ মৃত বলে খসড়া তালিকায় নাম তোলা হয়েছে তাঁদের ঘরে ঢুকে তল্লাশি চালাল দিল্লি পুলিশ বলে অভিযোগ। এভাবে বাঙালিদের হেনস্থা করতে পারে না দিল্লি পুলিশ এবং এক্তিয়ার নেই বলে রাজধানীর রাজপথে সোচ্চার হন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এসআইআর আতঙ্কে এখনও পর্যন্ত রাজ্যে ১১০ জনের মৃত্যু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আজ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তাই স্বজনহারারাও দিল্লিতে গিয়েছেন। তাঁরা আপাতত রয়েছেন বঙ্গভবনে। সেখানে দিল্লি পুলিশের দাঁত–নখ বের করে হেনস্থা করার ঘটনায় অলআউট প্রতিবাদে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর আবার কি বাংলায় যাবেন বিজেপি মন্ত্রীরা?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে। কারণ বাংলায় গেলে তাঁদের জন্য রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়। সেখানে দিল্লিতে তাঁকে কেন কালো কার্পেট দেখানো হচ্ছে?‌ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া বাংলায় এসে গ্রামবাংলার মানুষের বাড়িতে পাতপেড়ে খাওয়া, কবিগুরুর অনুকরণে দাড়ি রাখা, বারবার বাংলায় এসে নানা প্রতিশ্রুতি ফেরি করা, মতুয়া–নমঃশূদ্রদের কাছে যাওয়া, বাংলার আলু–পোস্ত, ছানার ডানলা, ধোকা–আলুর তরকারি দিয়ে ভাত খেতে দেখা যায় বিজেপি নেতা–মন্ত্রীদের। অথচ সেই বাঙালিদেরই দিল্লিতে হেনস্থা করা হল বলে অভিযোগ। গোটা বঙ্গভবন মুড়ে ফেলা হয়েছে দিল্লি পুলিশ দিয়ে। অনুমতি না নিয়ে তাঁদের ঘরে ঢুকে ঢুকে তল্লাশি করার অভিযোগ উঠেছে। এটা যে চরম অপমানজনক তা নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাঙালি অস্মিতা নিয়ে বাংলায় এসে মন জয় করতে চান যাঁরা আজ তাঁরাই বাঙালিদের নখ–দাঁত বের করে হেনস্থা করলেন। যা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘‌বিগ ব্লান্ডার’‌ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির