ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটে পিসিবির উপর যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করতে পারে আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র কয়েকদিনের মধ্যে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা ঘোষণা করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। এই নিয়ে ২২ গজের ময়দানে চড়ছে পারদ। তবে আইসিসি  সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপ বয়কটের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সালমান আঘারা ভারতের বিরুদ্ধ মাঠে না নামলে পিসিবি চরম ক্ষতির সম্মুখীন হবে বলেই পরিণতির হুমকি দিয়েছে আইসিসি। ভারতের বিরুদ্ধে পাকিস্তান যদি না খেলে তাহলে কি কি শাস্তির মুখে পড়তে পারে পাক ক্রিকেট বোর্ড জেনে নিন… 

সম্ভাব্য যে শাস্তি দিতে পারে আইসিসি… 

 ২০২৭ বিশ্বকাপ সহ আইসিসি ইভেন্ট থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

আইসিসির বার্ষিক রাজস্ব পরিশোধ (প্রায় ৩১৬ কোটি) আটকে রাখা হবে 

রাজস্ব ক্ষতির জন্য জিও-স্টারকে ২০০-২৫০ কোটি ক্ষতিপূরণ দিতে হবে 

কোন দ্বিপাক্ষিক ম্যাচে থাকতে পারবে না পাকিস্তান 

পিএসএলে বিদেশী খেলোয়াড়দের জন্য কোনও এনওসি দেওয়া হবে না 

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন করা হবে না 

ডব্লিউটিসি পয়েন্টে প্রভাব পড়বে 

এই প্রসঙ্গে উল্লেখ্য, গোড়া থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির যেকোনো ইভেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যে খেলা দেখার জন্য শুধু ভারত-পাকিস্তানের জনগণ নয় বিশ্বব্যাপী মুখিয়ে থাকে। এই খেলা নিয়ে স্পনসরশিপ এবং সম্প্রচার রাজস্বও সর্বোচ্চ। ভারত-পাকিস্তানের খেলা না হলে আয়োজক, সম্প্রচারকরা রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে পারে যা ২০০ কোটি থেকে ২৫০ কোটি টাকার মধ্যে হতে পারে।

যদি পাকিস্তান না খেলে তাহলে কি হবে?

পাকিস্তানের ওয়াকওভারের ফলে ভারত পুরো পয়েন্ট পাবে, তবে আইসিসি পিসিবিকে আর্থিক জরিমানা করতে পারে। আইসিসি  পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই বয়কটের ফলে তারা শাস্তি সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “আইসিসি আশা করছে যে পিসিবি তার নিজের দেশের ক্রিকেটের উপর এর তাৎপর্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে কারণ এটি বিশ্বব্যাপী ক্রিকেট বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে, যেখানে তারা নিজেই একটি সদস্য এবং সুবিধাভোগী।” 

 


				

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা