বাইকের শো-রুমে দৌড়ে ঢুকল বুনো মোষ , ঘটল নাটকীয় ঘটনা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কত কিছুই ভাইরাল হয়। কিছু জিনিস মানুষের মন কেড়ে নেয় আবার কিছু এমন ঘটনা ঘটে যা মানুষকে অবাক করে দেয়। সম্প্রতি তেমননি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কেরালার কান্নুর জেলার কুথুপারাম্বা শহরে দুই চাকার গাড়ির শোরুমে একটি বুনো মোষ ঢুকে পড়ে। তারপর ঘটে নাটকীয় ঘটনা। সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।  

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় বুনো মোষটি  দ্রুত গতিতে ছুটে এসে হিরো মোটোকর্প বাইক শোরুমের কাঁচের প্রবেশপথে সোজা ধাক্কা মারে।মহিষটি ভেতরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে তার ধাক্কায় কাঁচের দরজা ভেঙে  টুকরো টুকরো হয়ে যায়। ভেতরে ঢুকতেই,  আতঙ্কিত প্রাণীটি আসবাবপত্র, চেয়ার এবং প্রদর্শনীর জিনিসপত্রের উপর ধাক্কা মারে এবং সেগুলো উল্টে যায়।  শো-রুমে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেলও সে ধাক্কা খায় যার  কারণে সেগুলো উল্টে যায় অথবা শোরুমের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 

তবে এই ঘটনায় আতঙ্ক ছরিয়ে পরে। যদিও আকস্মিক এই ঘটনায় কেউ হতাহত হয়নি।  সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল ৮.৩০ মিনিট নাগাদ। সেই সময়ে বাইকের শো-রুমে কোনও কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না। তাই বড় কোনও বিপদ ঘটেনি। প্রাণী নিজেও দোকানে ঢুকে অবাক হয়ে যায়। সেও আতঙ্কিত হয়ে পড়ে। ব্যাপক ক্ষতি করার পর, মোষটি শোরুম থেকে বেরিয়ে যায় এবং কাছাকাছি বনাঞ্চলের দিকে পালিয়ে যায় বলে জানা  গিয়েছে। প্রাণীটিও অক্ষত অবস্থায়  ছিল।  বন দফতর ও স্থানীয় কর্তৃপক্ষকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। 

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা