বিধানসভা নাকি দর্শকর্মার ভান্ডার, বেফাঁস মন্তব্য শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার অধিবেশন নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন,বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র ১ঘন্টা আলোচনার সময়সীমা ধার্য হয়েছে।ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিনত হয়েছে। সোমবার বিকেলে রাজভবনে গিয়ে ১ঘন্টার বেশি সময় নিয়ে রাজ্যপালকে ৪টি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন,২৯ জানুয়ারি মুখ্য সচিবকে(Chief Secretary) চিঠি দিয়ে ২তারিখে যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম। উনি (মুখ্যসচিব) বলেন, ৬ ফেব্রুয়ারির আগে দেখা করতে পারবেন না। মুখ্যসচিবকে বলতে চেয়েছিলাম তার আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে।

রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানান। মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআরকে ভন্ডুল করা। ড্রামা ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন এখন অনেক নতুনত্ব আনছে। পরশুদিন এমওদের আক্রমণ করেন। কোনও কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছেন মুখ্যমন্ত্রী(CM)। তাঁর অভিযোগ,এআরও’ রা তৃনমুলের কথায় মানুষকে ডেকে বিরক্ত করছে। রাজ্য ব্যর্থ বলেই বিশিষ্ট মানুষদের এসআইআরের শুনানির নামে বিরক্ত করছে।মমতা বনাম দিল্লি পুলিশ প্রসঙ্গে শুভেন্দু বলেন,আমি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাই। সংসদ চলছে ।ওই জায়গা হাই সিকিউরিটি জোন। দিল্লির পুলিশ তিনবারের মুখ্যমন্ত্রী তাঁকে সম্মান দিয়ে সরে গেছে। পুরো ড্রামা করছে। এর পালটা প্রতিবাদ,প্রতিরোধ করবো। আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার।

মৃত্যুর দায় কমিশনের,মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন,সব মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের বেশিরভাগ লোক রাজ্যের। স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেবো না। বলছে রাতের শাড়ি পড়ে এসেছে, এদিকে বক্সের ডাব্বাটা আনতে পারলেন।বিধানসভায় এসআইআর(SIR) নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু বলেন,বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র ১ঘন্টা আলোচনার সময় ধার্য করা হয়েছে। ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিনত হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা প্রসঙ্গে বিরোধী দল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির