পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে মিলে ভয়াবহ ছক স্ত্রীর, পর্দা ফাঁস করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফরিদাবাদে এক নৃশংস খুনের ঘটনার পর্দাফাঁস করল পুলিশ। স্বামীকে খুন করে পরিচয় লোপাটের উদ্দেশ্যে রেললাইনের উপর দেহ ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রী ও তাঁর প্রেমিককে। ফরিদাবাদ পুলিশের অপরাধ শাখা (ডিএলএফ ইউনিট) এই ঘটনায় অভিযুক্ত কবিতা ও রিয়াজুলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের মেওয়ালা মহারাজপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর ২০২৫ সুমন নামে এক ব্যক্তিকে খুন করা হয়। খুনের পর ঘটনাটিকে দুর্ঘটনার রূপ দিতে তার দেহ রেললাইনের উপর ফেলে রাখা হয়। মৃত সুমনের স্ত্রী কবিতা (২৯) ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বাসিন্দা এবং তার প্রেমিক রিয়াজুল (৩০) পশ্চিমবঙ্গের মেওয়ালা মহারাজপুর এলাকায় বসবাস করছিল।

আরও পড়ুন: ‘আপনারও হাল ধনখড়ের মতো হবে’, জ্ঞানেশ কুমারকে সতর্ক করে দিলেন মমতা

পুলিশ জানিয়েছে, ১৮ জানুয়ারি ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বাসিন্দা সানি সেক্টর ৪৬ পুলিশ পোস্টে তার ভাই সুমনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুরাজকুণ্ড থানায় একটি মামলা রুজু হয়। তদন্তের সময় সানির সন্দেহ হয়, সুমনের স্ত্রীর সঙ্গে রিয়াজুলের অবৈধ সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোয়।

তদন্তে উঠে আসে সুমন তার স্ত্রীর সঙ্গে রিয়াজুলের সম্পর্কের কথা জেনে ফেলেছিল এই বিষয় নিয়ে দাম্পত্য কলহ চরণে ওঠে এরপর কবিতা ও রিয়াজুল মিলে সুমন কে খুনের পরিকল্পনা করে। ৩০ নভেম্বর রাতে রেললাইনের কাছে একটি বড় পাথর দিয়ে সুমনের মাথায় আঘাত করে তাকে খুন করে। পরে দে রেল লাইনের উপর ফেলে দেওয়া হয় যাতে পরিচয় শনাক্ত করা না যায়। ঘটনার পর কবিতা ঝাড়খন্ডে পালিয়ে যায়।

পুলিশ দুজনকেই গ্রেফতার করে আদালতে পেশ করেছে। আদালত অভিযুক্তদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত খতিয়ে তদন্ত চালানো হচ্ছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা