হরিশ্চন্দ্রপুরের আমবাগানে গ্রেফতার ৫ সশস্ত্র দুষ্কৃতী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশচন্দ্রপুর: আম বাগান থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের সন্ধান পেল পুলিশ। ডাকাতির ছক বানচাল করে ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ ও সিভিকের একটি টিম টহলদারি চালাচ্ছিল এলাকায়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কস্তুরিয়া এলাকায় আমবাগানে সাতজন দুষ্কৃতী জড়ো হয়েছে। ওই দুষ্কৃতীদের রবিবার গভীর রাতে তুলসীহাটা এলাকায় একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের ধরে সেই পরিকল্পনা ভেস্তে দেয়।গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রবিবার গভীর রাতে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কস্তুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটিরত অবস্থায় হরিশ্চন্দ্রপুর থানার এসআই এমডি জাকির হুসেন গোপনে খবর পান যে কস্তুরিয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় বসে এলাকায় ডাকাতির ছক কষছে। বিষয়টি সঙ্গে সঙ্গে থানার আইসি মনোজিত সরকারকে জানানো হলে তাঁর নির্দেশে একটি বিশেষ রেইড টিম গঠন করে দ্রুত অভিযানে নামে পুলিশ।

অভিযান চলাকালীন পুলিশি গাড়ি রাস্তার পাশে রেখে পায়ে হেঁটে আমবাগান এলাকায় পৌঁছে দুষ্কৃতীদের মদের আসর ঘিরে ফেলে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি ৭ এমএম পিস্তল ও দুটি গুলি, একটি পাইপ গান ও একটি গুলি, চারটি টর্চ লাইট, প্রায় তিন ফুট লম্বা একটি লোহার কাটার, একটি লোহার রড এবং একটি ধারালো হাসুয়া উদ্ধার হয়। সমস্ত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতরা হল,দিলসাদ রাজা (৩০), বাড়ি ভাটোল চাঁদিপুরা; মাসিউর রহমান (৩৮), বাড়ি রাণীপুরা,কালু (৪০), বাড়ি বিষ্ণুপুর, আরিফুল হক (৩৬), বাড়ি রাণীপুরা এবং মোঃ নিসার আহমেদ (৩০), বাড়ি গাগরা ভাটোল।পুলিশের তৎপরতায় বড়সড় অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।সোমবার দুপুরে ধৃতদের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চাচল মহকুমা আদালতে পেশ করে।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির