বেড়িয়ে আসবে কোন সত্যি? এপস্টিন কাণ্ডে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন-হিলারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব এখন সরগম এপস্টিন ফাইল নিয়ে। এই ফাইল প্রকাশের পরেই বিশ্বের তাবড় ব্যক্তিত্বের চরিত্রের গাঢ় কালো দিক প্রকাশ্যে আসছে যা কল্পনার অতীত। যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে একাধিক শীর্ষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক মোড় ঘুরিয়ে দিচ্ছে। নাম জড়িয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী, প্রাক্তন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটনের। তাঁদের সঙ্গে ঠিক কি সম্পর্ক ছিল এপস্টিনের, সেই বিষয় নিয়েই অবশেষে তাঁরা আমেরিকান কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

দীর্ঘ একমাসব্যাপী অচলাবস্থার পর হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হতে অস্বীকার করায় মার্কিন এই দম্পতির বিরুদ্ধে ফৌজদারি আইন অবমাননার অভিযোগে আটক করা হবে কিনা তা নিয়ে চর্চার মধ্যেই তাঁরা সাক্ষ্য দিতে রাজি হয়ে গিয়েছেন। গত বছরের ডিসেম্বরে মাসে এপস্টিনের সঙ্গে সম্পর্কিত প্রথম দফায় ৩৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়। সেই সময়ে বিল ক্লিন্টনের বেশ কিছু ছবি সামনে আসে।সেখানে দেখা যায় তাঁর দুই পাশে দুই   দুই রহস্যময়ীকে নিয়ে  সুইমিং পুলে সাঁতার কাটছেন তিনি।  তবে দুজনের মুখ স্পষ্ট ছিল না। এর আগে এপস্টিন ফাইলে হিলারি ক্লিন্টনের নামও উঠে এসেছিল ।  এই ফাইল সামনে আসার পরেই হাউস রুলস কমিটি বিল এবং হিলারিকে শমন পাঠায় ।  তবে ক্লিন্টন দম্পতি  সাক্ষ্য দিতে অস্বীকার করেন । তাঁদের দাবি  করেছিলেন কোনও আইনেই তাঁদের এ ভাবে ডাকা যায় না।  

সোমবার সন্ধ্যায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা   এক্সে একটি পোস্টে নিশ্চিত করেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। তিনি লেখেন, তারা সদিচ্ছা থেকেই আলোচনা করেছেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপনের আশা করছেন। জানিয়ে রাখা ভালো,  হিলারি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এপস্টিনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন: মিটবে সংঘাত? হামলার হুঁশিয়রির মধ্যে তুরস্কে আলোচনায় বসছে আমেরিকা-ইরান

প্রসঙ্গত্ম উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নির্দেশে বিচার বিভাগ  যে ছবিগুলো সামনে এনেছে  তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি জায়গায় এপস্টিনের ব্যক্তিগত বিমানে চড়ার অভিযোগ আনা হয়, পরে বিল যদিও  এই কথা স্বীকার করেন। তবে তিনি জানিয়েছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের কাজের জন্য তিনি এপস্টিনের বিমানে উঠেছিলেন। তবে কোনও দিন দ্বীপে যাননি।    এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র জানান, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তাঁদের সাক্ষ্যে কি উঠে আসে সেটাই এখন দেখার অপেক্ষা। 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের