পশ্চিম বর্ধমানে হানা ইডির, দায়িত্ব নেওয়ার আগেই নবনিযুক্ত ওসির বাড়িতে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে অ্যাকশন মুডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে।  মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানে। জানা গিয়েছে,  বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা।  

বলা ভালো, এখনও পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি। তার আগেই এই হাই-ভোল্টেজ অভিযানে গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, সকাল থেকেই ইডির একটি দল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন। এই  অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে ওসি র বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। উল্লেখ্য, কয়েক মাস আগে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাঁকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকেই সম্প্রতি তাঁকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়। তবে দায়িত্ব গ্রহণের আগেই ইডির এই অভিযানে নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন: কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা ED-র, কোন তদন্তে তল্লাশি?

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ২৫-৩০ জনের ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর একটি দল পশ্চিম বর্ধমানের নবগ্রামে পৌঁছে যায়। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায় চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জামুরিয়া বাজার লাগোয়া এলাকায় হানা দিয়েছে ইডি। ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। এদিন সকাল সকাল আসানসোলের জামুড়িয়ায় ওই ব্যবসায়ীর বাড়িতে কড়া নাড়ে। বাইরে কেন্দ্রীয় বাহিনীকে রেখে তল্লাশি চালাচ্ছে তাঁরা। রাজেশ বনসলের বাড়ির পাশাপাশি তাঁর রানীগঞ্জের পাঞ্জাবী মোড়ে হার্ডওয়্যারের দোকানেও অভিযআন চালানো হয়েছে। গোডাউনেও তল্লাশি করা হয়েছে। রাজেশ বনসল কয়লাকান্ডের সঙ্গে জড়িত বলে মনে করেই তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, একসময় রাজেশ বনসল ও তাঁর পরিবার বেআইনি কয়লার সঙ্গে জড়িত ছিল। কয়লা পাচার করে টাকা বিভিন্ন ব্যবসাতে লাগানো হয়েছিল। সেই নিয়েই তল্লাশি চালানো হচ্ছে।    

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা