এই মুহূর্তে

জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে নাবালকের ওপর প্রাণঘাতী হামলা

নিজস্ব প্রতিনিধি,গাজোল: জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক নাবালককের ওপর প্রাণঘাতী হামলা। গলায় চাকু মেরে খুনের চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য, ঠিক তেমনি আতঙ্কের আবহ এলাকা জুড়ে। ঘটনা গাজোল থানার(Gajoal P.S.) অন্তর্গত শহরের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড় এলাকার। মঙ্গলবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই নাবালক কোন কাজে বাড়ি থেকে বেরিয়েছিল। বিদ্রোহী মোড় এলাকায় ওই নাবালককে গলায় চাকু মারা হয়। এই ঘটনাই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় রয়েছে, দুটি বিদ্যালয়। যেখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বহু পরীক্ষার্থী।

মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। এই অবস্থাতেও প্রকাশ্য দিবালোকে চাকু মেরে খুনের চেষ্টার ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল। জানা যাচ্ছে, চাকুর আঘাতে গুরুতর জখম ওই নাবালকের বাড়ি গাজোল থানার হরিদাস গ্রামে এলাকায়। প্রত্যক্ষদর্শী অপর এক নাবালক জানায়, তারা বিদ্রোহী মোড় এলাকায় হাই স্কুল মাঠে বসে ছিল। হঠাৎ ওই যুবক গলা ধরে রক্তাক্ত অবস্থায় ছুটে আসে তাঁর কাছে। তারাই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital)।

জানা যাচ্ছে, অভিযুক্ত ওই নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্রোহী মোড় এলাকায় নিরাপত্তার কারণে লাগানো হয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা। যদিও ক্যামেরার সিসিটিভি(CCTV) ফুটেজ এখনো প্রকাশ্যে আসেনি। অভিযুক্ত ওই নাবালককে গ্রেপ্তারের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । কেন এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই এলাকায় থাকা আরও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ