‘আরও বেশি আসন জিতব’, বিধানসভা ভোটে জয় নিয়ে আত্মপ্রত্যয়ী মমতা

তার মধ্যে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে?' সেই প্রশ্নের মমতার স্পষ্ট জবাব, 'আমি কোনও রাজনৈতিক জ্যোতিষী নই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসআইআরের প্রতিবাদে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে নিহতদের পরিবারের ১২ জন সদস্য তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন। গতকাল সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বৈঠকের মাঝ পথেই তিনি বেরিয়ে যান। বাইরে বেরিয়ে এসআইআরের বিরোধিতা করে একাধিক মন্তব্য করেন তিনি। একেবারে রণংদেহি মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলায় এসআইআরেষ চালু হতেই অনেকে মারা গিয়েছেন। শুনানি কেন্দ্রে গিয়েও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অতিরিক্ত কাজের চাপে অনেক বিএলও-ও মারা গিয়েছেন। সবটাই হয়েছে নির্বাচন কমিশনের ধার্য করা এসআইআরের জন্যে। প্রতিবাদ জানাতেই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ দিল্লির বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন ছিল তাঁর। সেখানেও নিহতদের পরিবারের ১২ জন সদস্য মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। বিধানসভা নির্বাচনের আবহে তাঁর দিল্লি সফর অনেকটাই গুরুত্বপূর্ণ। এদিন বঙ্গভবনে সাংবাদিকদের অনেক ত্যাড়া ব্যাকা প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন। তার মধ্যে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে?’ সেই প্রশ্নের মমতার স্পষ্ট জবাব, ‘আমি কোনও রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় এবার আরও বেশি আসনে জিতব।’ সুতরাং বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কতটা আশাবাদী তার বলার অপেক্ষায় রাখে না। এরপর অভিষেক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে এসআইআরের বিরোধিতা করে বলেন, ‘আমরা এসআইআরের বিরোধী নই। কিন্তু এই অপরিকল্পিত এসআইআর ঠিক নয়। কেন তাড়াহুড়ো করে এসআইআর করা হল?’ এরপর বৈঠক শেষে মমতা জানান, আবার দিল্লি আসবেন ভোটে জেতার পর।

এদিন সাংবাদিক বৈঠকে মমতা আরও বলেন, ‘বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে। ৬ মাস ধরে কাজ করতে পারছে না প্রশাসন। বাংলায় বিজেপি কখনও আসবে না। আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না। সোশ্যাল মিডিয়ায় বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভিন রাজ্যে ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় রয়েছে। বাংলায় কথা বললেই অত্যাচার চালানো হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। টাকা খরচ করে ন্যারেটিভ তৈরি হচ্ছে। বাংলাকে সবদিক থেকে টার্গেট করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন কত রোহিঙ্গা পেয়েছেন পশ্চিমবঙ্গে? বাংলায় সব ধর্মের উৎসব সাড়ম্বরে পালন করা হয়। তাঁর অভিযোগ, ভোট আসলে টাকা ছড়ায় বিজেপি। আমরা ৩৬৫দিন মানুষের পাশে থাকি। কিন্তু ভোটের আগে ২-৩ মাস বিজেপিকে দেখতে পাওয়া যায়। তাঁর অভিযোগ, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অমর্ত্য সেন ও জয় গোস্বামীকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনে জনগণ ঠিক করে কাকে নির্বাচিত করবে কিন্তু কেন্দ্র তালিকা থেকে তাঁদেরই বাদ দিচ্ছে। একটি রাজনৈতিক দলকে খুশি করতে এই কাজ করা হচ্ছে। এসআইআর-র জন্য এত মানুষের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? SIR চালুর পরে দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভবানীপুরে ৪০ হাজার মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বন্দর এলাকায় ৭০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। দিল্লির জমিদার ভোটাধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব মমতা এবং তাঁর দল তৃণমূল। তবে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও ১১টি রাজ্যে এসআইআর হচ্ছে। তাদের মধ্যে কয়েকটি রাজ্যে বিজেপি বিরোধী সরকারও রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ বাদে এসআইআর নিয়ে বাকি বিরোধী দলগুলির আওয়াজে ততটা জোর নেই।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির