এই মুহূর্তে

বীরেন জমানার অবসান, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংহ

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। আর ওই মেয়াদ শেষের পরেই নয়া মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছেন ইয়ামনাম খেমচাঁদ সিংহ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজেপি বিধায়ক দলের বৈঠকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে খেমচাঁদ সিংহকে বেছে নেওয়া হয়। তিনি এন বীরেন সিংহের স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্রায় তিন বছর আগে মেইতেইদের ‘তফসিলি তকমা’ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর-পূর্বের অত্যন্ত সংবেদনশীল রাজ্য মণিপুর। ২০২৩ সালের ৩ মে থেকে জাতিদাঙ্গায় জড়িয়ে পড়েছিল মেইতেই এবং কুকি জনগোষ্ঠী। গোটা রাজ্যই অশান্তির আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়। সংঘর্ষে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়ার সংখ্যা ৬০ হাজারেরও বেশি। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। বেশ কয়েকটি জায়গায় কার্যত দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।

জাতিদাঙ্গার শুরু থেকেই হিংসায় রাশ টানায় ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বিরুদ্ধে। বিজেপির কুকি জনগোষ্ঠীর বিধায়করাও তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত বছর ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন বীরেন সিংহ। তার চার দিন বাদে ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। প্রথমে ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও পরে এর মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে।

গত রবিবার আচমকাই দলের বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তার পরেই জল্পনা ছড়ায় যে,  অসমের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আর বাড়াবে না মোদি সরকার। বরং নতুন করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। সেই মতো সোমবার মণিপুরের বিজেপি ও এনডিএ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবার মণিপুরের নয়া মুখ্যমন্ত্রীর দায়িত্ব কার কাঁধে দেওয়া হবে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিজেপির সভাপতি নীতিন নবীন। বৈঠকে হাজির ছিলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ও সুনীল বনশল। ওই বৈঠকের পরেই বিজেপি বিধায়কদলের বৈঠকে খেমচাঁদ সিংহকে দলীয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অষ্টম শ্রেণির ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ সহপাঠীদের

বাংলায় এসআইআর নিয়ে বুধে শীর্ষ আদালতে শুনানি, তাকিয়ে গোটা দেশ

১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র

দিল্লিতে ধাক্কা! আরিয়ানের সিরিজের বিরুদ্ধে এবার মুম্বইয়ের আদালতে সমীর ওয়াংখেড়ে

বাংলার ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসসির মামলা খারিজ দিল্লি হাইকোর্টের

‘আরও বেশি আসন জিতব’, বিধানসভা ভোটে জয় নিয়ে আত্মপ্রত্যয়ী মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ