এই মুহূর্তে

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) অছিলায় বঙ্গবাসীর কুষ্ঠি-ঠিকুজি দেখে চলেছেন জ্ঞানেশ কুমারের স্যাঙাতরা। কোন নথিতে নির্বাচন কমিশনের আধিকারিকের কৌতুহল নিরসন করা যাবে তা বুঝতে না পেরে এবার বুকে, পিঠে সেফটিপিন দিয়ে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড আটকিয়ে সটান এসআইআর শুনানিতে হাজির হলেন কালিয়াচক-২ নম্বর ব্লকের হামিদপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর আব্দুল মালেক। শুনানি কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্দেশে খানিকটা ঠেস ছুড়ে বললেন, ‘কোনটা লাগবে বলুন?’ হামিদের ওই কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় শুনানিতে হাজিরা দেওয়া অন্যান্য ভোটারদের। খানিকটা চমকে ওঠেন ভারপ্রাপ্ত আধিকারিক। অনেকে ওই ঐতিহাসিক দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দিও করেছেন।

এসআইআর প্রক্রিয়ায় বাংলায় চলছে নির্বাচন কমিশনের মানসিক নির্যাতন। বেছে বেছে মুসলিমদের নির্যাতনের অভিযোগ উঠেছে ‘বিজেপি ঘনিষ্ঠ’ জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। পেশায় দিন মজুর আব্দুলের কাছে পৌঁছেছিল কমিশনের সমন। নথিপত্র নিয়ে নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণের ফরমান জারি করেছিল কমিশন। আর ওই নোটিশ পাওয়ার পরেই বাড়িতে যত নথিপত্র ছিল  সব টেনে বের করেছেন আবদুল। তার পরে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট সেফটিপিন দিয়ে বুকে, পিঠে, জামার হাতায় সাঁটিয়েছেন। তাতেও সব কুলোয়নি। দুটো পিচবোর্ডের বাক্স নিয়ে, তাতেও ভরেছেন নথিপত্র। তার পরে বাঁকের মতো করে কাঁধে ঝুলিয়ে মঙ্গলবার হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে।

এমন বেশে কেন জানতে চাওয়া হলে খানিকটা তিরিক্ষি কণ্ঠে বছর সাতাশের আব্দুল বলেন- এ ছাড়া কি করব? বার বার ডেকে পাঠাচ্ছে। একবার বলছে, বাবার নাম ভুল আছে। একবার বলে পদবিতে গণ্ডগোল। কাগজপত্র নিয়ে ছুটোছুটি মানে একদিনের কাজ নষ্ট। রোজগার না হলে গরিব মানুষ খাবে কী? তাই বাড়িতে ১৯৫০ সালের পর থেকে যত নথিপত্র ছিল, সব এনেছি। ফাইলে ধরবে না।’ আব্দুলের কাঁধে ঝোলানো বাঁকে পতপত করে উড়ছিল তেরঙ্গা পতাকা। খানিকটা ক্ষোভ উগরে দিয়ে বছর সাতাশের যুবক বলেই ফেললেন, ‘আমিও ভারতীয় নাগরিক। রোহিঙ্গা নই, বাংলাদেশিও নই। এ সব তারই প্রমাণ।’ নথিপত্রের ফেরিওয়ালা বেশে আব্দুলের শুনানি কেন্দ্রে হাজিরার খবর দাবানলের মতোই ছড়িয়ে পড়েছিল। তাই তাঁকে দেখতে অনেকেই ছুটে এসেছিলেন শুনানি কেন্দ্রে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ