এই মুহূর্তে

১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র

নিজস্ব প্রতিনিধি: ১২ বছরের অপেক্ষার অবসান! ২০২৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে পৌঁছল নিয়োগপত্র। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির মুখ দেখলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার ২৬৪ জন যোগ্য প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। ১২ বছরের অপেক্ষার পর চাকরির নিয়োগ মিলতেই খুশিতে আত্মহারা চাকরিপ্রার্থীরা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের তৎপরতায় যোগ্য প্রার্থীদের হাতে পৌঁছল নিয়োগপত্র। যার জন্যে ১২ বছর দীর্ঘ অপেক্ষা করেছেন টেট উত্তীর্ণরা।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। এই কারণে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মেধার ভিত্তিতে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার মান আরও উন্নত হবে। দীর্ঘদিনের আইনি জটিলতার পর যোগ্য প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্যে একটি ইতিবাচক পদক্ষেপ। এদিকে দীর্ঘ ১২ বছর পর নিয়োগপত্র হাতে পেয়ে খুশিতে আত্মহারা চাকরিপ্রার্থীরা। যেন স্বপ্ন সত্যি হয়েছে তাঁদের।

অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন দীর্ঘ আন্দোলনের পর এই নিয়োগ তাঁদের কাছে ঐতিহাসিক মুহূর্ত। এদিকে গত বছর সুপ্রিম নির্দেশে দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ নিয়োগ প্যানেল। যাতে করে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। এরপর সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেন। সেইমতো নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেয় রাজ্য সরকার। সেই তালিকা বের হলেও সেখানে দাগি প্রার্থীদের খোঁজ মেলে।সেই নিয়েও এখন আইনি জটিলতা চলছে। তবে ইতিমধ্যেই একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। এই আবহে ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে প্রাথমিক নিয়োগপত্রের বিষয়টা আলাদা করেই আশা জাগাচ্ছে চাকরি প্রার্থীদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাঙড়ে পিচ রাস্তার মেরামতির কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শিশু

শ্যামনগরে গর্ভে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

বাদুড়িয়ায় স্বামীকে খুনে অনুশোচনায় স্ত্রী বিষ খেলেন, গ্রেফতার বেড়ে ৩,প্রেমিক BDO জেলে

BDO’ দের পদোন্নতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়

অসমে জোর ধাক্কা কংগ্রেসের, ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রদেশ সভাপতি

গঙ্গাসাগরে শ্বশুরবাড়ির গোয়ালে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার,দেহ আটকে বিক্ষোভ, উত্তাল এলাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ