বাংলায় এসআইআর নিয়ে বুধে শীর্ষ আদালতে শুনানি, তাকিয়ে গোটা দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা আগামিকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হবে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের তরফে আগামিকাল শুনানির যে কার্যতালিকা প্রকাশ করা হয়েছে তাতে ঠাঁই পেয়েছে তৃণমূলের দায়ের করা মামলা। উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে রাজ্যের তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রেপেন্সি) তালিকা নিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। আগামিকালের শুনানিতে আইনজীবী হিসাবে মমতা শীর্ষ আদালতে উপস্থিত থাকতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে।

এসআইআর নিয়ে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ জানুয়ারি মামলা দায়ের করেছিলেন তিনি। যদিও মমতার আগেই আগেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন মামলা দায়ের করেছিলেন। আগামিকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ওই মামলার শুনানি হবে।গোটা দেশের রাজনৈতিক নেতাদের চোখ ওই মামলার শুনানির দিকে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ছ’টি চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কমিশনের ঘোষিত ১২ ‘মৃত’ ভোটার। যদিও মুখ্য নির্বাচন কমিশনার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলে মাঝ পথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা। শুধু তাই নয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন করে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘লাগাতার পত্রবাণ ছোড়ার পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে গিয়ে জ্ঞানেশের বিরুদ্ধে অলআউট ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের নামে যারা হেনস্থার শিকার হচ্ছেন, তাদের কাছে তৃণমূল সুপ্রিমো বার্তাও পৌঁছে দিয়েছেন, ‘আমি তোমাদেরই লোক।’ অস্তিত্বের সঙ্কটে ভোগা বাংলার কংগ্রেস ও ফেসবুকমুখী সিপিএমকে কয়েক যোজন পিছনে ফেলে মমতাই হয়ে উঠেছেন বিজেপি বিরোধী লড়াইয়ের প্রধান মুখ। আইনি লড়াইয়ে হারলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লাগাতার চালিয়ে যাবেন তৃণমূল নেত্রী।’

নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, মৃতের বাড়িতে গেলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার