বিয়ের টোপ দেখিয়ে কোটি টাকা গায়েব! ‘সারে গা মা পা’ খ্যাত গায়ক নোবেলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর জমা দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, এই অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে এবং অন্যান্য আসামিরা নোবেলকে এ কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন-নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, মামলাটি গত বছরের ১৩ আগস্ট আদালতে দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। সোমবার মামলার ধার্য দিনে বাদীপক্ষ গ্রেফতারি পরোয়ানার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগেও গায়ক নোবেল ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানায় দায়ের হওয়া একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেফতার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান। এ বিষয়ে নোবেলের বক্তব্য জানতে চাইলে তার এক সহকারী অভিযোগগুলোকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে আবার যোগাযোগ করা হলে জানানো হয়, নোবেল বর্তমানে রিহার্সেলে ব্যস্ত থাকায় সাক্ষাৎকারের জন্য পূর্ব অনুমতি প্রয়োজন।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস