বাংলার বিধানসভা ভোটে ‘একলা চলো’র পথে হাঁটবে তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটে সমমনোভাবাপন্ন কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়ার জল্পনায় জল ঢাললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিল্লির বঙ্গভবনে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় একলা লড়বে তৃণমূল।’ অর্থা‍ৎ গত দুটি বিধানসভার ভোটের মতো আসন্ন নির্বাচনেও কারও হাত ধরার পথে যাচ্ছে না বাংলার শাসকদল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ওঠা আভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুর্ব্যবহারের কারণে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এদিন বঙ্গভবনে এসআইআরের খসড়া তালিকায় ‘মৃত’ ভোটারদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়ান। অভিযোগ করেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ-লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। শুধু ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে।সীমা খান্না নামে এক বিজেপি ক্যাডার ওই ষড়যন্ত্রের মূল হোতা। বিজেপির সুবিধা করে দিতে তাঁকে দিয়ে কাজ করাচ্ছে কমিশন।’

গতকাল কমিশনারদের সঙ্গে বৈঠক মাঝপথে বয়কটের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘জ্ঞানেশ কুমারকে যা জিজ্ঞাসা করেছিলাম, তিনি তার উত্তর দেননি। উল্টে থ্রেট করেছিলেন। আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। চিৎকার করতে শুরু করেছিলেন। আমরা বলেছিলেন, আমরা ওঁর চুক্তিভিত্তিক কর্মী নই।’

নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে যাওয়া জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন আনার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। তাঁর কথায়, ‘আমিও চাই ওঁর (জ্ঞানেশ কুমারের) ইমপিচমেন্ট হোক। সংখ্যা হয়তো নেই। কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে। সেই নিয়ম রয়েছে। তা রেকর্ডে থাকবে। আমি অন্য দলের সাংসদদের সঙ্গে কথা বলব। মানুষের হিতে আমরা এক হয়ে কাজ করি। এতে কোনও আপত্তি নেই।’

পরিকল্পনা সফল করতে রাশিভেদে জেনে নিন কোন ভুল এড়িয়ে চলতে হবে

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১