এই মুহূর্তে

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতে কলকাতায় ভূমিকম্প। রাত ৯টা বেজে ৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় শহরের বিভিন্ন স্থানে। বিশেষ করে বহুতলের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। ভূমিকম্পের(Earth Quake) উৎসস্থল ছিল মায়ানমার। বাংলাদেশ ইন্দোনেশিয়াতেও কম্পন অনুভূত হয়। মায়ানমারাতে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬।মঙ্গলের রাতে হঠাৎ এভাবেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা মহানগরী ও শহরতলীর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৬.০।

আচমকা এই কম্পন হওয়ায় মহানগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার কথা ভেবে ঘর বাড়ি ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শিতা জানাচ্ছেন শহরের একাধিক বহুতলে হঠাৎই সিলিং ফ্যান দুলতে থাকে। উঁচু আবাসনে কম্পন সব থেকে বেশি অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই ভূমিকম্প অনুভব করেন সকলে। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। মায়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল।

এই কম্পনের প্রভাব বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে পড়েছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি তবে হঠাৎ মঙ্গলের রাতে ভূমিকম্পে একবার আতঙ্ক ছড়ালো কলকাতা শহরে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,এর আগে খুঁজে গত বছর ২১ নভেম্বর কলকাতায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। যা শহরবাসীর মধ্যে বাড়িয়েছিল। প্রশাসন বিভিন্ন জায়গা থেকে এই ভূমিকম্পের পর পরিস্থিতি কি তার খবরা-খবর নিচ্ছে।কলকাতার পাশাপাশি হাওড়া পানিহাটি দুই চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলাতে কম্পন এর মাত্রা অনুভব করেছে সাধারণ মানুষ। বহু জায়গাতেই বহুতলে বিছানা কেঁপে উঠেছে। দরজা জানলা নড়েছে। বাংলাদেশের ঢাকা(Dhaka), টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভব করেছে সে দেশের মানুষ।মঙ্গলবার রাতে নটা বেজে ২১ মিনিটে দ্বিতীয় বার ভূমিকম্প অনুভূত হয়। এবার রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫. ৩। এবারও উৎসস্থল ছিল মায়ানমার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

বেহালায় অভিজাত আবাসনে কোটি টাকার গহনা ও নগদ চুরি, ধৃত BCA পড়ুয়া

মাধ্যমিকের দ্বিতীয় দিনে একাধিক স্কুল পরিদর্শন পর্ষদ সভাপতির, কী বললেন?

বিপজ্জনক বেসরকারি বাজার বন্ধ করবে কলকাতা পুরসভা, কড়া হুঁশিয়ারি মেয়রের

নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ