বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে শেষ ফোনে কার সঙ্গে কি কথা বলেছিলেন অজিত পাওয়ার? প্রকাশ্যে অডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তাঁর মৃত্যুতে গোটা মহারাষ্ট্র জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। এবার প্রকাশ্যে এল অজিত পাওয়ারের শেষ ফোনালাপের অডিও। সেই অডিও প্রকাশ করেছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)। প্রিয় নেতাকে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হারানোর পর শেষ ফোনকলের অডিও সামনে আসার পর দলের নেতাদের আরও একবার ভেঙেছে মন। ৬৬ বছর বয়সী এই নেতা মুম্বই থেকে বারামতীর উদ্দেশ্যে বিমানে করে রওনা দেওয়ার আগে তাঁর দলের সদস্য শ্রীজিত পাওয়ারের সঙ্গে শেষ কথা বলেছিলেন।

  বারামতী বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় তাঁর বিমানটি ভেঙে পড়ে। তাতে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়। অজিত পাওয়ার তাঁর শেষ কথোপকথনে, ঐক্য ও সাম্যের বার্তা দিয়েছিলেন। শ্রীজিত পাওয়ারের সঙ্গে শেষ কথায় তিনি সকল ধর্ম ও বর্ণকে একসঙ্গে নিয়ে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। অজিতের সেই কথা স্মরণ করে শ্রীজিৎ পাওয়ার বলেন যে তিনি অজিত পাওয়ারকে একটি বার্তা পাঠিয়েছিলেন সেই বার্তা পাওয়ার পরেই তিনি তাকে ফোন করেছিলেন। মহারাষ্ট্রের রাজনীতিতে ‘দাদা’ নামে পরিচিত ছিলেন অজিত পাওয়ার। শ্রীজিত পাওয়ার তাঁর দাদার কথা স্মরণ করে বলেন,  “অজিত দাদা আর আমি একই গ্রামের। আমি তাকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে মেসেজ পাঠিয়েছিলাম। নেটওয়ার্ক কভারেজ পাওয়ার  সঙ্গে সঙ্গেই সে আমাকে ফোন করে। সে বলেছিল যে আমরা সকল জাতি ও ধর্মকে আমাদের সাথে নিয়ে চলছি।” 

এই অডিওটি প্রকাশের কারণ হলো, পাওয়ারের একটি বার্তা ছিল যা   জনগণের কাছে পৌঁছানো উচিত বলেই মনে করেছে এনসিপি। তাই সেই অডিও প্রকাশের পর শ্রীজিত পাওয়ার বলেন,   "এই অডিও কল রেকর্ডিংটি সকলের নজরে আনার চেষ্টা করা হয়েছে যাতে মহারাষ্ট্র জানতে পারে যে অজিত দাদার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার চিন্তাভাবনা কী ছিল।" 

দুই নেতার মধ্যে কথোপকথনটি ছিল এইরকম:

অজিত পাওয়ার: "আমরা সকল জাতি এবং ধর্মকে আমাদের সঙ্গে নিয়ে চলি।"

শ্রীজিত পাওয়ার: "না, দাদা, আমি যা অনুভব করেছি তা বলেছি।"

অজিত পাওয়ার: "সুপে গোষ্ঠী থেকে মালি সম্প্রদায়কে জেলা পরিষদে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। আমরা সকলকে ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করেছি।"

শ্রীজিত পাওয়ার: "হ্যাঁ, দাদা, আপনার যে সিদ্ধান্তটি সঠিক মনে হয় তা নিন।" 

২৮ জানুয়ারি, অজিত পাওয়ার সকাল ৮টার দিকে দিল্লির কোম্পানি ভিএসআর ভেঞ্চারস পরিচালিত লিয়ারজেট ৪৫ বিমানে করে মুম্বই বাতাবতীর উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় নির্বাচনের আগে তাঁর নিজের শহর বারামতীতে চারটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। বারামতী বিমানবন্দরে দ্বিতীয়বার নামার চেষ্টা করার সময় সকাল ৮:৪৫ নাগাদ বিমানটি ভেঙে পড়ে। পাওয়ার ছাড়াও ওই বিমানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং পরিচারিকা এবং দুইজন ককপিট ক্রু, পাইলট-ইন-কমান্ড সুমিত কাপুর এবং ফার্স্ট অফিসার শাম্ভবী পাঠক। তাঁর মৃত্যুর পর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা