৭৬০ গ্রাম ওজনের শিশুর জটিল অস্ত্রোপচার, অসাধ্য সাধন করল হাসপাতাল

জটিল রোগের শিকার, বাঁচানোর উপায় নেই। অবশেষে সেই অপরিণত সদ্যোজাতকে নতুন জীবন দিল হাওড়ার চুনাভাটির একটি বেসরকারি হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৭ সপ্তাহে মাত্র ৭৬০ গ্রাম ওজন নিয়ে জন্মেছে নবজাতক। জটিল রোগের শিকার, বাঁচানোর উপায় নেই। অবশেষে সেই অপরিণত সদ্যোজাতকে নতুন জীবন দিল হাওড়ার চুনাভাটির একটি বেসরকারি হাসপাতাল। কলকাতার বাইরে এই উন্নত চিকিৎসায় নজির গড়ল একটি বেসরকারি হাসপাতাল। শিশুটির রোগটিকে বিরল গণ্য করল চিকিৎসকেরা। কারণ জন্মের কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচার করতে হয় শিশুটির পেটে, তাঁর বাঁচার আশা ছিল না। বিশেষ করে, এত কম ওজনের নবজাতকের ক্ষেত্রে এই সাফল্য ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। অবশেষে চিকিৎসকে রা অসাধ্য সাধন করলেন। বাঁচিয়ে তুললেন ৭৬০ গ্রাম ওজনের সেই সদ্যোজাতকে।

কথায় আছে, ডাক্তার রা ভগবান, সেটাই আবারও প্রমাণিত হল। গত ২৪ অক্টোবর হাওড়ার ডোমজুড়ের প্রিয়ব্রত পাত্র-বৈশাখী পাত্রের ঘরে জন্ম নেয় শিশুকন্যা। জন্মের পরেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। এবং চুনাভাটির ওই বেসরকারি হাসপাতালের নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার (নিকু) ইউনিটে ভর্তি করা হয়। এরপর শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ওই শিশুকে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে শুরু করে। চিকিৎসার সময় শিশুটির পেট ফুলে যাওয়া ও সবুজ রঙের বমির মতো একাধিক মারাত্মক উপসর্গ দেখা দেয়। এরপর তাঁর পরীক্ষা করা হলে ধরা পড়ে নবজাতকের কোলন অবস্ট্রাকশন রয়েছে, যা কম ওজনের যে কোনও শিশুদের জন্যে প্রাণঘাতীজনক ব্যাপার।

এরপর ডাক্তাররা জানান, শিশুটির অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। অস্ত্রোপচারও যথেষ্ট রিস্কি। এছাড়া মাত্র ৭৬০ গ্রাম ওজনের শিশুটির অস্ত্রোপচার এর জন্যে দরকার বিশেষ যন্ত্রপাতি। সেগুলি আগে থেকেই হাসপাতালে ছিল। শিশুটির অস্ত্রোপচার হয়, এবং তাতে সাফল্য পান চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে বিরল কৃতিত্বের অধিকারী হলেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। তবে অস্ত্রোপচারের পরবর্তী সময়ে শিশুটির সেপসিস, শ্বাসকষ্ট, প্রোটিনের কম মাত্রা এবং চোখে একাধিক সমস্যা দেখা দেয়। তাঁকে বিশেষ ইঞ্জেকশনও দেওয়া হয়। প্রায় আড়াই মাসের চিকিৎসা ও পর্যবেক্ষণের পরে অবশেষে শিশুটির অবস্থার উন্নতি হয়। বর্তমানে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সে ভাল আছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?