এসআইআর নিয়ে সোমে শুনানিতে শীর্ষ আদালতে হাজির থাকতে পারেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার নিজের মামলার নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৯ ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি। ওই দিনও মুখ্যমন্ত্রী হাজির থাকতে পারেন। এদিনের মতো সোমবারও সওয়াল করতে পরেন তিনি। দেশের ইতিহাসে তিনি ইতিহাস গড়েছেন। তিনি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি সুপ্রিমকোর্টে নিজের মামলার নিজেই সওয়াল করেন। তার আগে এই ঘটনা ঘটেনি।

মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানিতে এদিন সামনের সারিতে থেকে সওয়াল করেন মুখ্যমন্ত্রী (CM)। সওয়ালের সুযোগ দেওয়ায় বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরদার সওয়াল করেছেন তিনি। কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে জানানো হয়েছে।

এদিন, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ মামলাটি শুনেছে। এদিন সওয়াল জবাবের পরে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি। এদিন আদালতে সওয়ালের সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাকে টার্গেট করা হচ্ছে। বুলডোজ করা হচ্ছে। গণতন্ত্রকে রক্ষা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সওয়াল করে তিনি বলেছেন, তাঁর সওয়াল, ‘৬টি চিঠি  কমিশনকে (Election Commition) দেওয়া হয়েছে। কিন্তু কোনও উত্তর দেওয়া হয়নি’। কোথাও বিচার পাওয়া যাচ্ছে না। তাই আদালতে এসেছেন। নিজের মামলার শুনানিতে সামনের সারিতে বসে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমাদের আইনজীবীরা লড়াই করছে।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা