Loading live market data...
Loading active stocks...
Connecting...

পেটের সমস্যায় ভুগছেন? অভিনেত্রী ভাগ্যশ্রীর তৈরি বিশেষ রায়তা খেয়ে দেখতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের গোলমাল, গ্যাস বা হজমের সমস্যা আজকাল অনেকের নিত্যসঙ্গী। অনিয়মিত খাবার, তেল-মশলাযুক্ত ডায়েট আর মানসিক চাপ—সব মিলিয়েই এই সমস্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে ঘরোয়া ও স্বাস্থ্যকর খাবারই হতে পারে সবচেয়ে ভাল সমাধান। সেই কথাই আবার সামনে আনলেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী। সুস্থ জীবনযাপন ও প্রাকৃতিক খাবারের পক্ষে বরাবরই সওয়াল করেন তিনি। এবার তিনি শেয়ার করলেন পেটের স্বাস্থ্যের জন্য উপকারী এক সহজ রায়তার রেসিপি।

এই রায়তার মূল উপকরণ কুমড়ো। অনেকেই কুমড়োকে অবহেলা করলেও এতে রয়েছে প্রচুর ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। দইয়ের সঙ্গে কুমড়োর মেলবন্ধন অন্ত্রের জন্য বেশ উপকারী। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অস্বস্তি কমতে পারে।

কেন এই রায়তা উপকারী:

  • কুমড়োর ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে
  • দই অন্ত্রের ভাল ব্যাকটেরিয়া বাড়ায়
  • কম মশলা হওয়ায় পেটের উপর চাপ পড়ে না
  • হালকা হলেও পুষ্টিগুণে ভরপুর

যা যা লাগবে:

  • সেদ্ধ করা কুমড়ো ছোট টুকরো করা
  • টাটকা দই
  • ভাজা জিরে গুঁড়ো
  • সামান্য লবণ ও কালো লবণ
  • ইচ্ছেমতো পুদিনা বা ধনেপাতা

যেভাবে বানাবেন:

প্রথমে একটি পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন। তার মধ্যে সেদ্ধ কুমড়ো মিশিয়ে দিন। এরপর জিরে গুঁড়ো, লবণ ও কালো লবণ যোগ করে হালকা হাতে মেশান। ওপরে সামান্য পুদিনা বা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি স্বাস্থ্যকর রায়তা।

এই রায়তা দুপুরের খাবারের সঙ্গে বা জোয়ার রুটির সঙ্গে খেলে পেট দীর্ঘ সময় হালকা থাকে। তবে যাঁদের দইয়ে সমস্যা হয়, তাঁদের ক্ষেত্রে সাবধানতা জরুরি।

সহজ, সুস্বাদু ও পুষ্টিকর—এই রায়তা পেট ভাল রাখার ঘরোয়া সমাধান হিসেবেই এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ