IAS-IFS অফিসাররা বারবার বসতে পারবেন না সিভিল সার্ভিস পরীক্ষায়, UPSC নিয়মে বড় বদল

কর্মরত অবস্থায় সিভিল সার্ভিস পরীক্ষায় আর বসতে পারবেন না IAS-IFS অফিসাররা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) নিয়মে বড় বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় সিভিল সার্ভিস পরীক্ষায় আর বসতে পারবেন না IAS-IFS অফিসাররা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) নিয়মে বড় বদল। বুধবার (৪ ফেব্রুয়ারি) সিভিল সার্ভিস পরীক্ষার (CSE) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এ বছর, কমিশন পরিষেবা বরাদ্দ এবং ডিজিটাল সুরক্ষার ক্ষেত্রে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। আর এই নিয়মগুলি IPS-এর জন্য আরও স্পষ্ট এবং কঠোর হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা আনতে এমন কঠিন বদল আনা হয়েছে। যদি কোনও প্রার্থী ইতিমধ্যেই আইপিএসের জন্য নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তিনি আর ২০২৬ সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আইপিএসের জন্য পুনরায় নির্বাচিত হবেন না।

পাশাপাশি কর্মরত আইএএস এবং আইএফএস অফিসাররা আর এই পরীক্ষায় অংশগ্রহণের জন্যে যোগ্য হবেন না। এমনকি যদি কোনও প্রার্থী মেইন পরীক্ষার আগে এই পরীক্ষা গুলিতে নিযুক্ত হয়ে যান, তাহলে তাঁদের আর মেইন পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। তবে যাঁরা ২০২৫ বা তার আগে CSE তে অংশ নেওয়া প্রার্থী, তাঁদের ২০২৬ বা ২০২৭ সালে অবশিষ্ট প্রচেষ্টা কাজে লাগানোর শেষ সুযোগ দেওয়া হবে। সুতরাং পরীক্ষায় স্বচ্ছতা আনতে আরও কঠোর হল UPSC। এছাড়া UPSC নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালের গ্রুপ A বিভাগে পুনরায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্যেও নিয়ম সংশোধন করা হয়েছে। এই ধরনের প্রার্থীরা যদি সংশ্লিষ্ট বিভাগের প্রশিক্ষণ থেকে অব্যাহতি পান, তবেই এই পরীক্ষায় পুনরায় অংশ নেওয়ার জন্যে যোগ্য হবেন।

যদি কেউ ট্রেনিংয়ে অংশ না করেন বা অব্যাহতি না চান, তাহলে তাঁদের ২০২৬ সালের আবেদন বাতিল করা হবে। অধিকন্তু, যদি তাঁরা ২০২৭ সালে আবার সফল হন, তাহলে তাঁদের দুটি পরিষেবার মধ্যে একটি বেছে নিতে হবে। অন্যটি বাতিল বলে বিবেচিত হবে। এছাড়া আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ফেস রিকগনেশন, আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। আর নতুন প্রার্থীদের চারটি ধাপে পোর্টালে নিবন্ধন করতে হবে, যা সম্পূর্ণভাবে আধারের সঙ্গে সংযুক্ত থাকবে। উল্লেখ্য, ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS)-এর জন্য আবেদনকারী প্রার্থীদের ভারতের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভারতীয় বন পরিষেবা (IFS)-এর প্রার্থীদের জন্যে পশুপালন, পশুচিকিৎসা বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, গণিত, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা এবং কৃষির মতো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা