ফের আত্মহত্যার চেষ্টা রবীন্দ্র সরোবর স্টেশনে, আপাতত ব্লু লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা

ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে ঝঞ্ঝাট। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনদুপুরে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে ঝঞ্ঝাট। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনদুপুরে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যাত্রী। যার জেরে আংশিকভাবে ব্যহত হয়েছিল ব্লুলাইনের মেট্রো পরিষেবা। তবে এই মূহুর্তে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলাচল করছে। মাঝে ময়দান থেকে মহানয়ক উত্তমকুমার পর্যন্ত কোনও মেট্রো চলছিল না। যার জেরে স্বাভাবিক ভাবেই বিপাকে পড়েছিলেন অফিস ফেরত মানুষ জন। কেননা এমন সময়েই অনেক বেসরকারি চাকরির কর্মচারীরা বাড়ি ফেরেন। তাই এমন সময়ে মেট্রো থমকে যাওয়া মানে বাড়ি ফিরতে কেলেঙ্কারি।

যাই হোক, মেট্রো সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৬ নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করা হয়। ফলে কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই যাত্রী। আর বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার কারণে ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। তখন দক্ষিণেশ্বর থেকে ময়দান ও উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। আটকে পড়া যাত্রীরা যে যার গন্তব্যে রওনা দিয়েছেন। তবে আত্মহত্যার ঘটনা ছাড়াও বারবার শহরে ব্লু লাইনে ঝঞ্ঝাট, নিত্যযাত্রীদের সমস্যায় ফেলেছে। গত বছর কলকাতায় মেট্রোর সম্প্রসারণের পর থেকে ব্লু লাইনে একের পর এক সমস্যা দেখা দিয়েছিল। এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে!

এছাড়া কখনও রেক খারাপ, কখনও সিগন্যাল বিভ্রাট, আবার কখনও আত্মহত্যার চেষ্টার কারণে নানা সময় মেট্রো চলাচল থমকে যায়। যার ফলে নিত্য যাত্রীরা সমস্যায় পড়েন। ঘন্টার পর ঘন্টা প্লাটফর্মে আটকে থাকতে হয়। এই নিয়ে শত শত অভিযোগ করার পরেও নির্বাক মেট্রো কর্তৃপক্ষ। বারবার সমস্যা সমাধানের শুধু আশ্বাসই দিয়ে গিয়েছেন। কিন্তু কাজের কাজ তেমন হয়নি। এছাড়া মাঝে মাঝেই এখানে আত্মহত্যার খবর প্রকাশ্যে আসে। সবমিলিয়ে মেট্রোর ব্লু লাইন নিয়ে ক্রমশ আতঙ্কে নিত্যযাত্রীরা। বৃহস্পতিবারও রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টার কারণে আবারও খানিকক্ষণের জন্যে পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছিল। তবে এখন স্বাভাবিক পরিষেবা।

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা