বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়েবাড়ি জুড়ে তখন উৎসবের আবহ। চারদিকে আত্মীয়-পরিজন, অতিথিদের ভিড়, চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই আনন্দের মুহূর্তেই আচমকা ছন্দপতন। মোটরবাইকে চেপে এসে বিয়েবাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল ছয় দুষ্কৃতী। মুহূর্তে উৎসবের আসর পরিণত হল আতঙ্কের পরিবেশে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিন যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের ভোজপুর জেলার চাকিয়া গ্রামে।

 পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে আরা মফসল থানার অন্তর্গত চাকিয়া গ্রামের একটি বিয়েবাড়িতে মোটরবাইকে চেপে হাজির হয় ছয় দুষ্কৃতী। সেখানে উপস্থিত তিন যুবককে লক্ষ্য করে পর পর গুলি চালাতে শুরু করে তারা। আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরা। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তিন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। অন্য এক যুবক গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

কেন এই হামলা? এর নেপথ্যে কি পুরনো শত্রুতা, না কি অন্য কোনও কারণ রয়েছে? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে ব্যক্তিগত বিবাদের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে।

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা