বর্ধমানে গাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, নাম জড়াল বিজেপি সাংসদের আপ্ত সহায়কের!

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গোপন সূত্রে খবর পেয়ে আগেই প্রস্তুত ছিল বর্ধমান থানার পুলিশ। শিকার কাছে আসতেই গাড়ির পথরোধ করে শুরু করে দিল তল্লাশি। আর সেই তল্লাশিতেই সিটের নিচ থেকে উদ্ধার হল টাকার পাহাড়। বাজেয়াপ্ত হওয়া ওই লক্ষ-লক্ষ টাকা বালি খাদান থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি। শুধু তাই নয়, পুলিশের আরও দাবি, বিজেপির এক সাংসদের আপ্ত সহায়কের নির্দেশেই এই টাকা সংগ্রহ করেছিলেন ধৃতরা। বিপুল টাকা পাচারের দায়ে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতরা হলেন সৌরভ ঘোড়ুই (২০) ও বাপন হাঁসদা (২৫)। দুজনের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড়ে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  এদিন গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের রেনেসাঁ উপনগরী সংলগ্ন এলাকায় ১৯ জাতীয় সড়কের ধারে একটি সাদা রঙের গাড়িকে আটক করে বর্ধমান থানার পুলিশ। গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের নীচ থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেরার মুখে ধৃত সৌরভ ঘোড়ুই ও বাপন হাঁসদা দাবি করেছেন, ‘বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বান্দারকুণ্ডার বাসিন্দা ও এক বিজেপি সাংসদের আপ্ত সহায়কের নির্দেশে বালি খাদানগুলো থেকে বাজেয়াপ্ত টাকা সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল।’ ধৃতরা সত্যি বলছেন কিনা তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের খবর জানাজানি হতেই বর্ধমান জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী