বর্ষীয়ান মালয়ালাম অভিনেতার গাড়ির ধাক্কায় মারাত্মক জখম ২, অভিযোগ দায়ের

এবার হিট অ্যান্ড রান বিতর্কে নাম জড়াল মালয়ালাম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মনিয়ানপিল্লা রাজুর। তাঁর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন ২ জন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হিট অ্যান্ড রান বিতর্কে নাম জড়াল মালয়ালাম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মনিয়ানপিল্লা রাজুর। তাঁর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন ২ জন যুবক। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কেরলের তিরুঅনন্তপুরমে। ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সময় অভিনেতা মদ্যপ ছিলেন কিনা তা জানা যায়নি। তবে তিনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এবং বাইকে থাকা ২ যুবককে ধাক্কা দেন। যার ফলে তাঁরা ছিটকে মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯.৩০ টায় ভেল্লায়ামবালাম-ভাজুথাক্কাদ সড়কে ত্রিভান্দ্রম ক্লাবের সামনে ঘটনাটি ঘটেছে। মোটরবাইকে থাকা দুই যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যান অভিনেতা।

প্রায় দশ ঘন্টা তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। এই মূহুর্তে মারাত্মক জখম দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের পা ভেঙে গিয়েছে এবং অন্যজনের মেরুদণ্ডে আঘাত লেগেছে। দুইজনেরই চিকিৎসা চলছে। আহতদের নাম সুরজ ও নিদেব, তাঁদের বয়স ২০ বছর। তাঁরা কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা। একটি সংস্থা জানিয়েছে, অভিনেতার গাড়ি চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো, জীবন বিপন্ন করা, অবহেলামূলক কাজ এবং দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা এবং মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারেন, ওই গাড়িটি মালয়ালাম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মনিয়ানপিল্লা রাজুর ছিল।

তবে শুক্রবার সকালে থানায় হাজির হয়ে অন্য কথা বললেন রাজু। তিনি ঘটনার কথা অস্বীকার করে অভিনেতা জানিয়েছেন, একটি মোটর সাইকেল তাঁর গাড়িকে ধাক্কা দিয়েছে। তিনি রাস্তা পার হওয়ার জন্য ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন, ঠিক তখনই ওই মোটরসাইকেল তাঁর গাড়িতে ধাক্কা দেয়। তিনি একটি শব্দ শুনতে পান। এবং একজনকে পড়ে যেতে দেখেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার পর, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অ্যাম্বুলেন্স ডাকেন। গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। তবে তাঁর স্বাস্থ্যগত অবস্থার কারণে তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। তিনি একজন ক্যান্সার রোগী এবং এখন চিকুনগুনিয়ায় আক্রান্ত। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু রাতে ঘটনাস্থলে উপস্থিত হতে অক্ষমতার কথা জানিয়েছিলেন। তাই প্রতিশ্রুতি অনুযায়ি সকালে থানায় হাজির হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে হিট এন্ড রান অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা