‘আদালত কোনও মহিলাকে বাধ্য করতে পারে না’! ৩০ সপ্তাহের গর্ভপাত মামলায় শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সুপ্রিম কোর্ট এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে জানিয়েছে, একজন নারীর প্রজনন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গর্ভাবস্থা বহন করতে বাধ্য করা যায় না। শুক্রবার আদালত ৩০ সপ্তাহের গর্ভাবস্থা সমাপ্ত করার অনুমতি দেয় এবং স্পষ্ট করে যে নারীর শারীরিক ও মানসিক স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিচারপতি বি. ভি. নাগারত্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় বম্বে হাই কোর্টের আগের নির্দেশ বাতিল করে। হাই কোর্ট মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি(এমটিপি)-র অনুমতি দেয়নি এবং গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল, পাশাপাশি সন্তানের জন্মের পর দত্তক দেওয়ার বিকল্পের কথাও বলেছিল। তবে সুপ্রিম কোর্ট জানায়, আদালত কোনও মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে গর্ভাবস্থা সম্পূর্ণ করতে বাধ্য করতে পারে না। মামলার বিবরণ অনুযায়ী, সংশ্লিষ্ট তরুণী ১৭ বছর বয়সে গর্ভবতী হন এবং বর্তমানে তাঁর বয়স ১৮ বছর ৪ মাস। গর্ভাবস্থা তখন ৩০ সপ্তাহে পৌঁছেছিল। আদালত উল্লেখ করে, এক বন্ধুর সঙ্গে সম্পর্কের ফলে এই গর্ভধারণ হয়েছিল। আদালতের মতে, এই পরিস্থিতিতে গর্ভাবস্থা চালিয়ে যেতে হলে তা মেয়েটির জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত কষ্টদায়ক হতে পারত।

এই রায়ের মাধ্যমে আদালত নারীর ব্যাক্তিগত স্বাধীনতা, অধিকার এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে  আবারও তুলে ধরেছে। তবে এই ধরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় বিশেষজ্ঞ চিকিৎসক বা সংস্লিস্থ পেশাদারদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!