১৩ বছর পর কলকাতায় কনসার্টে আসছেন এআর রহমান, জানেন টিকিটের মূল্য কত?

যাই হোক, চলমান বিতর্কের আবহেই এবার কলকাতায় আসছেন এআর রহমান। ১৩ বছর আগে তিনি শেষ কলকাতায় এসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বলিউডে কাজ না পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিপাকে পড়েছিলেন অস্কারজয়ী সুর সম্রাট এআর রহমান। তাঁর পরোক্ষ মন্তব্যের অর্থ করলে দাঁড়ায়, মুসলিম বলে তিনি বলিউডে আট বছর ধরে তেমন কাজ পাচ্ছেন না। সরকার বদলের পরেই বলিউড এমন ধর্মীয় মেরুকরণে পরিণত হয়েছে। এআর রহমানের এই মন্তব্য অনেকেরই ভাল লাগেনি। সোশ্যাল মিডিয়াতেও সুরকারকে নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও বিতর্ক উঠতেই এআর রহমান জানিয়েছেন, তিনি কোনও ধর্মকে কটাক্ষ করে এমন মন্তব্য করেননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

যাই হোক, চলমান বিতর্কের আবহেই এবার কলকাতায় আসছেন এআর রহমান। ১৩ বছর আগে তিনি শেষ কলকাতায় এসেছিলেন। যদিও তাঁর আসার কথা ছিল গত ১১ জানুয়ারি। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। অবশেষে আগামী ১১ এপ্রিল তিলোত্তমা মাতাতে আসছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’। এ শহরেও তাঁর অনুরাগী সংখ্যা কম নেই। সুর সম্রাটের কনসার্ট দেখতে হাজার হাজার অনুরাগীর ভিড় উপ্‌চে পড়বে, সেটাই স্বাভাবিক। রহমান শহরে আসছে শুনেই অনুরাগীরা অপেক্ষায় আছেন। তাই আগে ভাগেই জেনে নিন, এআর রহমানের অনুষ্ঠানের টিকিটের মূল্য কত?

তবে কলকাতার বুকে কোথায় কিংবদন্তির অনুষ্ঠানের আয়োজিত করা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে টিকিটের দাম জানা গিয়েছে। ইতিমধ্যেই শোয়ের টিকিট কাটতে শুরু করে দিয়েছেন অনুরাগী রা। শোনা যাচ্ছে, অনলাইনেও এই শোয়ের টিকিট কাটা শুরু হয়ে গিয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২,৯৯৯ টাকা। এছাড়াও বিভিন্ন মূল্যে বিভিন্ন জোনের টিকিটের মূল্য যথাক্রমে ৩৯৯৯ টাকা থেকে ১৯৯৯৯ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। ‘ডিসট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপে মিলছে কনসার্টের টিকিট। তাছাড়া অনুষ্ঠানে শিল্পীর নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না বলে জানা গিয়েছে।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা