শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে পৌঁছবে, সকালের দিকে পড়বে শিশির

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার থেকে বঙ্গে আবার তাপমাত্রা নিম্নমুখী হবে। প্রায় ২ ডিগ্রি পারদের ছন্দপতন ঘটবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামবে।বিগত ২৪ ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক ছিল। শুক্রবার সকালে খানিকটা তাপমাত্রা কমেছে। আগামী সাত দিনে আবহাওয়া উত্তর-পশ্চিম দিক থেকে শীতলতম বায়ু প্রবেশের ফলে ২ থেকে ৩ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই।

শনিবার থেকে তাপমাত্রা কমার পর আগামী চার দিন একই ধরনের তাপমাত্রা থাকবে ।বড়সড় কোনরকম পরিবর্তন নেই । কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকালের দিকে কলকাতায়(Kolkata) হালকা শিশির পড়তে পারে। উত্তরবঙ্গে হালকা কুয়াশা হতে পারে আবহাওয়া ন্যূনতম তাপমাত্রা আপাতত। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ(South Bengal) দুই জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আগামী ৭ দিন। ঘন কুয়াশার সতর্কতা এই মুহূর্তে কোথাও নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতার জন্য ২৫ থেকে ২৮ ডিগ্রির ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি কাছাকাছি। তবে শনিবার এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নামবে কলকাতায়। সম্প্রতি গরম বাড়ায় বঙ্গবাসী মনে করেছিল শীত বিদায় নিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এখনই শীতের বিদায় নয়। আরো কিছুদিন অনুভব হবে ঠান্ডা। তাই যারা ভেবেছিলেন গরম জামা কাপড় ধুয়ে বাক্সয় তুলে দেবেন, তাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি