মেঘালয়ের কয়লাখনিতে উদ্ধার আরও ৭ দেহ, মৃত বেড়ে ২৫

Share:

নিজস্ব প্রতিনিধি,তাসখাই :  মেঘালয়ের তাসখাই এলাকার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনাস্থল থেকেই আরও সাতটি দেহ উদ্ধার করেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। ওই কয়লা খনিতে আরও কোনো দেহ রয়েছে কিনা তার জন্য অভিযান জারি রয়েছে। সাতটি দেহ উদ্ধারের পর কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার খনিতে শ্রমিকদের কর্মরত অবস্থায় বিস্ফোরণটি। উপস্থিত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই মাইগ্র্যান্ট শ্রমিক ছিলেন। প্রাথমিক তথ্যে জানা যায়, একজন নিহত শ্রমিক আসামের কাটিগোড়ার বিহারা গ্রামের বাসিন্দা। ১২জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। মেঘালয় পুলিশ উদ্ধার ও অনুসন্ধান অভিযানের জন্য বিভিন্ন টিম মোতায়েন করা হয়েছিল। আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করা এবং মৃতদেহ উদ্ধারের কাজ চলেছে। কঠিন ভৌগোলিক পরিস্থিতি ও নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও অভিযান অব্যাহত রয়েছে। 

রাজ্য প্রশাসন আসামের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিহত শ্রমিকদের পরিবারকে তথ্য জানাচ্ছে। মেডিকেল টিম উদ্ধার ও পোস্টমর্টেমের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছেন, উদ্ধার অভিযান চলাকালীন হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। মেঘালয়ের কয়লাখনিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন থেকেই উদ্বেগ রয়েছে। এই দুর্ঘটনা আবারও নিরাপত্তা মানদণ্ড ও নিয়মনীতি মেনে চলার গুরুত্ব প্রমাণ করল। ২০১৪ সালে মেঘালয়ে ‘র‌্যাট হোল মাইনিং’ বা ‘ইঁদুর গর্ত খনন’ নিষিদ্ধ ঘোষণা করেছিল জাতীয় পরিবেশ আদালত। এই কয়লাখনিতে খননকার্য নিষিদ্ধ ছিল বলে মনে কার হচ্ছে। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা