অগ্নিমিত্রার মন্তব্যে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস, চাপে পড়ে ওয়াকআউট বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার উপর আজ, শনিবার বিধানসভার অধিবেশনের শেষ দিন। এই দিনেও শাসক–বিরোধীদের তরজায় উত্তাল হয়ে উঠল বিধানসভার কক্ষ। আজ, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রেক্ষিতে স্বাধিকার ভঙ্গের নোটিস আনে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। শনিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই হই–হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। চাপে পড়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

ঠিক কী বলেছিলেন অগ্নিমিত্রা?‌ গতকাল বিধানসভা অধিবেশন চলাকালীন সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে এমন মন্তব্য করেন বিজেপি বিধায়ক যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। এই দেখেও তখন ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা। অগ্নিমিত্রা পাল বলেছিলেন, ‘‌এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়িয়েছে। মাদ্রাসায় পড়ার পরে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না কেউ? কেউ কেউ কেন ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাস শিক্ষায় বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বেড়েছে। তা সত্যিই শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে? নিজেদের রাজনৈতিক অ্যাডেন্ডা তৈরি করতে এসব করা হয়েছে।’‌

ঠিক কী বলেছিলেন ফিরহাদ হাকিম?‌ অগ্নিমিত্রা পালের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ফিরহাদ হাকিম। এমনকী তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ হাকিম পাল্টা জবাবে বলেন, ‘‌সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়। স্বাধীনতা আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। অথচ আপনারা আমাদের ঘৃণা করেন। আমরা ক্রিমিনাল নই। এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল ছিলেন? কাজি নজরুল ইসলাম কি ক্রিমিনাল ছিলেন? মুসলমানরা কখনওই অপরাধী নয়। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই দেশ সকলের। কোনও একটি সম্প্রদায়ের একার নয়।’‌

আজ কী ঘটল বিধানসভায়?‌ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রার উদ্দেশে গতকাল বলেছিলেন, ‘‌এমন কোনও শব্দ বলবেন না, যাতে অন্য কেউ আঘাত পান। এমন কোনও মন্তব্য করবেন না যা নির্দিষ্ট করে কোন‌ও একটি সম্প্রদায়কে আঘাত করে।’‌ এই পরিস্থিতিতে আজ, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ এই দেশের সংবিধান অনুযায়ী, বিবিধের মধ্যে ঐক্যের কথা বলা আছে। সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। বহুত্ববাদের কথা উল্লেখ রয়েছে। সেখানে কোনও একটি সম্প্রদায়কে এভাবে নিশানা করা যায় না। পরিস্থিতি বেগতিক বুঝে আজও বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের