প্রতিবেশী খুনে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কান্দি মহকুমা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দি: প্রায় ১৮ বছর আগের এক খুনের মামলায় সার্জুল শেখের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালতের(Kandi Court) ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সমরেশ বেরা এই নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ২৯ এপ্রিল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের বাজেগোপাল গ্রামের একটি মাঠে কওসর আলিকে বোমা মেরে খুন করে সার্জুল শেখ। ঘটনার পর নিহতের বাবা আবুল হোসেন কান্দি থানায়(Kandi P.S.) খুনের অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সার্জুলকে গ্রেফতার করে এবং দ্রুত তদন্ত শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হয় যে, মহিলা ঘটিত কারণেই এই খুনের ঘটনা ঘটে।আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় সার্জুল শেখকে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়।

শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সার্জুল শেখের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন।এই খুনের ঘটনায় পুলিশি তদন্তে উঠে এসেছিল সার্জুল শেখের সঙ্গে নিহত কউসর আলির স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। সে বিষয়টি কউসর জানতে পেরে গিয়েছিল।

তাই তাকে যখন কউসর বাড়ি ফিরছিলেন সেইসময় পিছন থেকে বোমা ছুড়ে আঘাত করে তাকে খুন করেছিলেন শাস্তি প্রাপ্ত আসামি সার্জুল শেখ। সমস্ত প্রমাণ এবং তথ্য সংগ্রহ করে পুলিশ অতি দ্রুত এই ঘটনায় চার্জশিট পেশ করে আদালতে। ১৭ জন সাক্ষী যে বয়ান দেয় এবং যাবতীয় পুলিশি তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে অবশেষে আদালত সার্জুল শেখকে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে।

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের