মুখোশে স্বপ্ন বুনি নীলিমা চড়িদা গ্রামের এক অনন্য লড়াইয়ের মুখ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: পুরুলিয়ার সুনামধন্য চড়িদা গ্রাম মানেই মুখোশ শিল্প। সেই ঐতিহ্যের ভেতরেই নিজের ভবিষ্যৎ গড়ে নিচ্ছেন কলেজ ছাত্রী নীলিমা মুড়া। পড়াশুনার খরচ জোগাড় করতে সে খুলে ফেলেছে গ্রামের মধ্যে এক ছোট মুখোশের দোকান। একদিকে মুখোশ তৈরি(Mask Making), অন্যদিকে বই–খাতা নিয়ে পড়াশোনা দুটোই সমান তালে চলছে নীলিমার জীবনে।নীলিমার(Nilima) বাবা লক্ষু মুড়া বলেন, পরিবারে ছয় জন সদস্য। অন্যের দোকানে কাজ করে যা আয় হয়, তাতে সংসার চালানোই কঠিন।মেয়ের পড়াশুনার খরচ তো দূরের কথা। কিন্তু নীলিমার পড়ার অদম্য ইচ্ছাই তাকে আলাদা করে তুলেছে।

নিজের দোকানের আয় থেকেই সে মেটাচ্ছে টিউশন ফি, কম্পিউটার ক্লাসের খরচ।চড়িদার ঐতিহ্যবাহী মুখোশ আজ নীলিমার হাতে শুধু শিল্প নয়, হয়ে উঠেছে আত্মনির্ভরতার অস্ত্র। তার এই সংগ্রাম ও সাহস এখন অনেকের কাছেই অনুপ্রেরণার নজির । চ্যালেঞ্জের স্বপ্ন থাকলে পথ ঠিকই বেরিয়ে আসে।আজ তারেই প্রমান চড়িদা গ্রামের নীলিমা। তাঁর দাবি, এই মুখোশ তৈরি করে দোকান খোলার সিদ্ধান্ত তিনি নিয়েছিল মূলত নিজের পড়াশোনার খরচ তোলার পাশাপাশি পরিবারের যাতে অন্য জোগাতে কিছু অর্থ পাওয়া যায় তার জন্য। গ্রামবাসীরা প্রত্যেকেই নীলিমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। মেয়েরা যে আত্মনির্ভরশীল হয়ে উঠছে তার বড় উদাহরণ ঝালদার নীলিমা।

পুরুলিয়া জেলায় মুখোশ শিল্পকে নির্ভর করে সেখানকার সাধারণ মানুষজন জীবিকা নির্বাহ করে থাকে। ইতিমধ্যে পুরুলিয়ার মুখোশ এবং ছৌ শিল্পকে বিশেষ প্রাধান্য দিয়েছে রাজ্য সরকার। সেখানকার শিল্পকে বিশ্বের আঙিনায় তুলে ধরতে করে দেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেখানকার শিল্পকে যে কোন উৎসবে পরিবেশন করতে শিল্পীদের দেওয়া হয় বিশেষ অনুদান। রাজ্যের যে কোন অনুষ্ঠানে সেখানকার শিল্পীদের নিজেদের শিল্প ও কৃষ্টিকে পরিবেশন করার জন্য দেওয়া হয় বিশেষ সুযোগ। পুরুলিয়াকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পর্যটন দফতর থেকেও সেখানে উন্নয়ন ঘটানো হচ্ছে ক্রমাগত।

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের