SIR শুনানিতে লাইনে দাঁড়িয়ে নথি জমা দিলেন গাজলের বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: এবার এসআইআর শুনানিতে ডাক পেয়ে হিয়ারিং-এ লম্বা লাইনে দাঁড়ালেন মালদা জেলার গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক(BJP MLA) চিন্ময় দেব বর্মণ। তিনি লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো হেয়ারিং হলে নথি প্রদান করেন। তিনি হিয়ারিং এর পর হেয়ারিং আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। কারো কোন অসুবিধা হচ্ছে কিনা খোঁজ খবর নেন।তিনি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেই এসআইআর(SIR) করছে। যা দেশের সুরক্ষার জন্য ভীষণ প্রয়োজন। এই কাজ করতে গিয়ে যাদের ভোটার তালিকার নামে গরমিল, ভুল-ত্রুটি ধরা পড়ছে তাদের হিয়ারিং-এ ডাকা হচ্ছে। তার ক্ষেত্রেও এমনটা হয়েছে। তার বাবার নামে কোথাও চন্দ্র কথা পুরো লেখা রয়েছে।

আবার কোথাও সিএইচ. লেখা রয়েছে। এই ত্রুটির কারণেই তাকে হিয়ারিং-এ ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি হিয়ারিং এর জন্য সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে হেয়ারিং সম্পন্ন করেন । গাজোল ব্লক ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে হেয়ারিং পর্ব অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে,আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। শনিবার দুপুর ১২ টা নাগাদ সেই প্রেক্ষিতেই বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা যৌথভাবে জনসংযোগ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনিতে।
ব্রজমোহন মন্দিরে গিয়ে মন্দির কর্তৃপক্ষ, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিজেপি নেতৃত্ব। আলোচনা কেন্দ্রীভূত ছিল সনাতন হিন্দুধর্মের অস্তিত্ব, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং সামাজিক ঐক্য বজায় রাখার বিষয়কে ঘিরে। নির্বাচনের আগে এই ধর্মীয় স্থানে জনসংযোগ কর্মসূচিকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ খগেন মুর্মু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই বিজেপির এই জনসংযোগ কর্মসূচি বলে তিনি দাবি করেন।তবে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। পুরাতন মালদা শহর তৃণমূল নেতৃত্বের বক্তব্য, নির্বাচনের আগে বিজেপি বরাবরই ধর্মকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাদের দাবি, উন্নয়নের বদলে ধর্মীয় আবেগে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে। যদিও এসব কৌশলে পুরাতন মালদার মানুষ বিভ্রান্ত হবে না বলেই তৃণমূলের দাবি।ভোট যত এগিয়ে আসছে, ততই পুরাতন মালদার রাজনীতিতে ধর্ম বনাম উন্নয়নের বিতর্ক যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা