সালারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ৪ পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,সালার: মুর্শিদাবাদ জেলার সালারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। গুরুতর জখম চার পরীক্ষার্থী। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।মুর্শিদাবাদ জেলার সালারে(Salar) শনিবার দুপুরের পর মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন চারজন পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীদের নাম অঙ্কিতা মণ্ডল, দীপিকা সরকার, সাথী রাজবংশী ও শিপ্রা রাজবংশী। তাঁরা সকলেই সালারের টিয়া শান্তি সুধা দাস বিদ্যামন্দিরের(Tiya Sudha Das Vidyamandir) ছাত্রী।

শনিবার মাধ্যমিক পরীক্ষার পর কাগ্রাম হাই স্কুল পরীক্ষাকেন্দ্র থেকে মোট আটজন পরীক্ষার্থী একটি টোটোতে করে বাড়ি ফিরছিলেন। কাগ্রাম গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় টোটোটির সামনে হঠাৎ আরেকটি টোটো দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি (TOTO)উল্টে যায়।দুর্ঘটনায় চারজন পরীক্ষার্থী গুরুতরভাবে জখম হন। স্থানীয় বাসিন্দা ও টোটো চালক দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সালার রুরাল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই চারজন পরীক্ষার্থী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালার থানার(Salar P.S.) পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই দুর্ঘটনায় পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে থাকা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ও পায়ে চোট লেগেছে। দুর্ঘটনার কবলে পড়েছিল যে দুটি টোটো তার চালকদের থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ।এদিকে শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অপরাধে ১৩ জন পরীক্ষার্থীর পরীক্ষার বাতিল করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা