SIR শুনানির সময়সীমা বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার SIR শুনানি প্রক্রিয়ার শেষ দিন ছিল। কিন্তু আরও সাত দিন বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে সিইও দফতরের তরফ থেকে।তবে রাজ্যে ১৫ থেকে ২০ টি বিধানসভার শুনানি প্রক্রিয়া শনিবারের মধ্যে শেষ করা সম্ভব নয়। তাই শুনানির সময়সীমা বাড়ানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দক্ষিণ ২৪ পরগণা ,মালদা, বিষ্ণুপুর সহ একাধিক বিধানসভায় ভোটারদের শুনানি পর্ব বাকি রয়েছে। ইতিমধ্যে জেলাশাসকদের তরফ থেকেও একাধিক বিধানসভায় শুনানি সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচনী মুখ্য আধিকারিকের কাছে আবেদন জানানো হয়েছে। একাধিক জেলা থেকে জেলাশাসকদের কাছ থেকে আসা সেই আবেদনের ভিত্তিতে কমিশনের সিইও(CEO) দফতর শুনানি সময়সীমা বাড়ানোর জন্য দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল। শুধু তাই নয় ,এর পাশাপাশি , ডোমিসাইল সার্টিফিকেটকেই মান্যতা দিল জাতীয় নির্বাচন কমিশন। আর তার ফলে শুনানির শুনানির শেষ দিনে নৈতিক জয় দেখছে তৃণমূল।

এদিকে শনিবার রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে শুনানির দিন বাড়ানোর জন্য প্রস্তাব যায়। সেই প্রস্তাবে এখনও কোনও সাড়া না দিলেও ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলে নয়াদিল্লি থেকে জানিয়ে দেওয়া হল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। আসলে এখনও লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি রয়ে গিয়েছে। তাতেই প্রশ্ন উঠেছে, চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে তো?‌ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বাড়তে পারে শুনানির দিন। তার মধ্যেই ডোমিসাইল সাটিফিকেটকে মান্যতা দিতে বাধ্য হল নির্বাচন কমিশন।

অন্যদিকে, এসআইআর(SIR) নিয়ে এখন চাপে পড়ে গিয়েছে নির্বাচন কমিশন। তার ফলে প্রথমে যা মেনে নেওয়া হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছিল সেটাকেই পরে মান্যতা দিতে হয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও প্রথমে মান্যতা পায়নি। পরে তা মান্যতা দিতে হয়েছে। আবার ডোমিসাইল সার্চিফিকেটের ক্ষেত্রেও তাই হল। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওই চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। এই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে।

এছাড়া পশ্চিমবঙ্গে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশিকা এবং তার পরবর্তী সংশোধনী অনুযায়ী। ওই নিয়ম মেনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক(DM), মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর দ্বারা জারি করা শংসাপত্রই শুধু গ্রহণযোগ্য হবে। ৭ তারিখ পর্যন্ত শুনানি পর্বের সময়সীমা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দেওয়ায় শেষ সময়ও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সোমবার আবার সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তার আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা