গম্ভীরের পরামর্শে বদলাল USA ম্যাচের ভাগ্য, সুর্যকুমার ফাঁস করলেন আসল রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের দারুণ পারফরম্যান্সের পেছনে ছিল প্রধান কোচ গৌতম গম্ভীরের মনোবল ও দিকনির্দেশনা। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে যখন ভারত মাত্র ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপদের মুখে পড়েছিল, তখনই সূর্যকুমার দায়িত্ব নিয়ে দলকে টানেন। এই সংকটময় মুহূর্তে কোচ গম্ভীর তাকে বলেছেন, “শেষ পর্যন্ত ব্যাট ধরো, রান আসবে পরে” যা তার আত্মবিশ্বাসকে আরও শক্ত করেছে।

সূর্যকুমার ৪৯ বল খেলে অবিশ্বাস্য ৮৪ রানের নট আউট ইনিংস খেলেন, যেখানে ১০টি চৌকা এবং ৪টি ছক্কা ছিল। তার ইনিংসের কারণে ভারত ২০ ওভারে ১৬১/৯-এর সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত ম্যাচ ২৯ রানে জিতে নেয়। এই পারফরম্যান্সের জন্য সূর্যকুমারকে “প্লেয়ার অফ দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়। ম্যাচের পর সূর্যকুমার জানান, গৌতম গম্ভীর তাকে বলেছিলেন “শেষ পর্যন্ত ব্যাট ধরো, রান পরে আসবে। তোমার মধ্যে এমন স্কিল আছে যা ম্যাচের শেষের দিকে রানের রমঝম করতে পারে।” তিনি বলেন, “আমি অনুভব করছিলাম এই উইকেট ১৮০-১৯০ রানের নয়, বরং ১৪০ রানের উইকেট। তাই ধৈর্য ধরে খেলা জরুরি।”

শুরুর দিকে সুর্যকুমার ধীরে খেলেন। প্রথম ১৩ বলেই মাত্র ৭ রান। কিন্তু পরে ধারাবাহিক কিছু চমৎকার শট খেলেন এবং হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৬ বলেই। শেষ ওভারে তিনি ২১ রান তুলে ম্যাচের গতি পাল্টে দেন। এই ইনিংসের মাধ্যমে সূর্যকুমার টি-২০ বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে ফেলেছেন।

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন