ভিন রাজ্যের আইটি কর্মীদের কাজে লাগাতে চাইছে বিজেপি, গেরুয়া শিবিরের বড় ছক ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। কিন্তু সংগঠন তো বুথস্তরে অত্যন্ত দুর্বল। তার উপর এসআইআর পর্ব নিয়ে বাংলার জনগণ বিজেপির উপর অত্যন্ত ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেট দিয়ে প্রলেপ দেওয়ার মতো কোনও বিষয়ই নেই। কারণ বাংলার কপালে জোটেনি তেমন কিছু। বরং রাজ্য বাজেটে দরাজহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বাংলার মানুষের অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে পড়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে হয়েছে বিজেপিকে। এই কর্মসূচির নাম—‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা কর্মসূচি। তাতেও কতটা লাভ হবে বোঝা যাচ্ছে না। তাই এবার তৃণমূল কংগ্রেস সরকারের বদনাম করতে নয়া ছক নিয়েছে বিজেপি বলে সূত্রের খবর।

এদিকে বাংলার নেগেটিভ ভাবমূর্তি তুলে ধরতে সোশ্যাল মিডিয়ায় রিলস বানিয়ে তা ছড়াতে চায় গেরুয়া শিবির। এই খবর পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই ঘাসফুলের আইটি সেল শক্তিশালী আগে থেকেই করা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ‘‌বাংলার ডিজিটাল যোদ্ধা’‌ তৈরি করা হয়েছে মোকাবিলার জন্য। আর তাই এবার রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতের জন্য‌ ভিন রাজ্যের আইটি কর্মী নিয়োগ করছে বিজেপি। এরাই সোশ্যাল মিডিয়ায় বাংলার নেগেটিভ ভাবমূর্তি তৈরি করবে। তার জন্যই ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, বিহার, ছত্তিশগড় এবং দিল্লি থেকে আইটি কর্মীদের নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বদনাম করতে ছক কষেছে বিজেপি বলে সূত্রের খবর। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে শহরের জন্য সল্টলেক সেক্টর ফাইভ এলাকার কলেজ মোড়ে অফিস নেওয়া হয়েছে। সেখানে চলছে নানা ধরণের কর্মকাণ্ড। এবার জেলা তথা গ্রামবাংলাকে টার্গেট করা হয়েছে। তাই ভিন রাজ্যের আইটি কর্মীদের নিয়ে বিজেপির স্থানীয় কর্মী বা নেতারা রিলস তৈরি করবেন। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাঁরা বাংলায় আসবেন। এই আইটি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক পৃথক পৃথক ‘পেজ’ তৈরি করবেন। তবে সরাসরি বিজেপির নাম বা প্রতীক থাকবে না। যাতে সাধারণ মানুষ বিজেপির অপপ্রচার ধরতে না পারেন। এভাবেই মগজ ধোলাই করা হবে বলে সূত্রের খবর।

এছাড়া প্রত্যেকটি বিধানসভার পৃথক পেজ তৈরি করে তাতে অ্যাডমিন রাখা হবে রাজ্য নেতাদের। আইটি কর্মীরা এলাকায় ঘুরে অনুন্নয়নের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এলাকা ভিত্তিক সমস্যা রিলসের মাধ্যমে গড়ে তুলে তা ছড়ানো হবে। তফসিলি জাতি, উপজাতি এবং মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে গিয়েও আইটি কর্মীরা রিলস বানাবে। তারপর তা ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় বলে সূত্রের খবর। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় সিংহরায় বলেন, ‘‌সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো বিজেপির পুরনো কৌশল। তারা বাংলাদেশের ঘটনাকেও সোশ্যাল মিডিয়ায় বাংলার হিংসা বলে প্রচার করেছিল। মানুষ ওদের মিথ্যাচার বুঝে গিয়েছে। ওদের কোনও পোস্ট মানুষ বিশ্বাস করে না, করবেও না।’‌

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়