মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন পাচার, ধরা পরল ২ পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,লালগোলা: মোটরসাইকেলে সিটের তলায় অভিনব কায়দায় হেরোইন পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ে গেল দুই হেরোইন পাচারকারী।উদ্ধার হয় ২৮৫ গ্রাম হেরোইন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে লালগোলার ভগবানপুর টিকরপাড়া এলাকায়, ধৃতদের নাম হুমায়ন কবির ও রেফাতুল্লাহ।বাড়ি লালগোলা থানার মুকিমনগর এলাকায়।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে লালগোলা থানার পুলিশ লালগোলার(Lalgola) ভগবানপুর টিকরপাড়া এলাকায় অভিযান চালায়। এরপর সেখানে রাস্তার ওপর দিয়ে যাবার সময় একটি মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের।এরপর তাদেরকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৮৫ গ্রাম হেরোইন। এরপর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ধৃতরা জানিয়েছে, তারা এই হেরোইন লালগোলার নলডহরি এলাকার শফিকুল নামে একজনের কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছিল। রবিবার ধৃতদের আট দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালগোলা থানা(Lalgoal P.S.) থেকে বহরমপুরের এনডিপিএস আদালতে(NDPS Court) পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও মুর্শিদাবাদ জেলায় একাধিক জায়গা থেকে মাদক পাচারকারীদের গ্রেফতার করেছে পুলিশ।

কখনো আবার মহিলাদের কোলে শিশু দিয়ে তাদের মাধ্যমে মাদক পাচার করার পরিকল্পনা নিয়েছিলেন পাচারকারীরা। তাদেরকেও গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই মোটরসাইকেলে টাকা পাচারকারী সূত্র ধরে এই চক্র কতদিন ধরে সক্রিয় রয়েছে এবং কার কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।আটক করা মোটরসাইকেলটির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। মোটরসাইকেলের মালিক কে তা জানার চেষ্টা করছে পুলিশ। যার কাছে এই হেরোইন পৌঁছানোর পরিকল্পনা ছিল তাকেও খুঁজছে পুলিশ।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির